দিন দর্পণ, ৩মে, কলকাতাঃ বিগত কয়েক মাসে কলকাতা সহ আশে পাশের এলাকা থেকে একের পর এক জাল ওষুধ উদ্ধার হয়েছে।তদন্তকারী দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই অনেক সূত্র পয়েছেন।তদন্তকারী সূত্রে খবর অনেক ক্ষেত্রেই উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকত এই জাল ওষুধ।কিন্তু, এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ সরকার এই জাল ওষুধের চক্রের তদন্তে এগোতে কোনও রকম সাহায্য করছে না বলেই খবর।
সূত্রের খবর, উত্তরপ্রদেশ থেকে কিছু সংস্থার ব্যাপারে জাল ওষুধ নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল।কিন্তু, তার উত্তর ঘিরে রয়েছে একাধিক ধোঁয়াশা।প্রয়োজনীয় তদন্ত এগিয়ে নিয়ে চলার জন্য কোনও নির্দিষ্ট তথ্য নেই উত্তরপ্রদেশ সরকারের পাঠানো চিঠিতে।উত্তরপ্রদেশের সরকারের থেকে জাল ওষুধের তদন্তে কিছু সংস্থার লাইসেন্স বাতিল ও ওষুধের নমুনা পরীক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্ট চেয়েছিল পশ্চিমবঙ্গ।কিন্তু, উত্তরপ্রদেশ সরকারের তরফে সেই চিঠির উত্তরে পাঠানো চিঠিতে রাজ্য অসন্তুষ্ট।
কলকাতা সহ আশেপাশের এলাকার একের পর এক জাল ওষুধের সাথে উত্তরপ্রদেশের একাধিক এলাকার লিংক পাওয়া যায়।তদন্তে উঠে আসে উত্তরপ্রদেশের একাধিক সংস্থার হদিস।জাল ওষুধের তদন্তে উত্তরপ্রদেশের যে সংস্থাগুলির নাম উঠে এসেছে ও যে যে জায়গা থেকে জাল ওষুধ পাঠানো হচ্ছে তার বিস্তারিত তথ্য চেয়ে ফের চিঠি দিচ্ছে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর।
