সল্টলেকের রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড


দিন দর্পণ, ২মে, কলকাতাঃ ফের কলকাতায় অগ্নিকান্ড।মেছুয়াবাজারের পর এবার সল্টলেকের সেক্টর ফাইভে।সল্টলেকের সেক্টর ফাইভের এক রাসায়নিক কারখানায় আগুন লাগে।করখানাটির বাইরে থেকেও বিস্ফোরণের শধ পাওয়া যাচ্ছে।তবে এই বিস্ফোরণের কী কারণ তা এখনো স্পষ্ট নয়।ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।জনবহুল এলাকায় ওই কারখানাটি। আগুন আরও ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

আগুন লাগার ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিন।দমকলকর্মীরা হোসপাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন  নিয়ন্ত্রণে আনার চেষ্টা।দমকলের সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই যে এখনো পর্যন্ত কারখানার ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি।আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার পরই ভিতরে প্রবেশ করবেন দমকলকর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ।দমকলের মতে, ওই কারখানায় অনেক পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে।সেই দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়াতে পারে বলে মনে করছেন দমকলকর্মীরা।দমকলমন্ত্রীর কথায়, ‘‘দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।পরিস্থিতি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ হঠাৎ টেকনোপলিসের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে।প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।পরপর কয়েকটি বিস্ফোরণের শধও শুনতে পান স্থানীয়রা।আগুন মুহূর্তে কারখানার বাকি অংশে ছড়িয়ে পড়ে।গলগল করে কালো ধোঁয়া বেরতে থাকে।দাউদাউ করে জ্বলতে থাকে কারখানা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল।যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকল কর্মীরা।পাঁচিল টপকে কারখানার ভিতরে ঢোকার চেষ্টা করছেন তাঁরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *