কলকাতার হোটেলের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য


দিন দর্পণ, ৩০এপ্রিল, কলকাতাঃ মঙ্গলবার কলকাতার মেছুয়াবাজার এলাকায় হোটেলে আগুন লাগার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য।কলকাতার নগরপাল মনোজ বর্মা জানিয়েছেন, কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে।তদন্তপ্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।বুধবার ঘটনাস্থলে ফরেন্সিক দলের আসার কথাও রয়েছে।তারা পুরো ঘটনাটি তদন্ত করে দেখবে।কোনও গাফিলতি ছিল কি না, কেন আবাসিকদের বার করা গেল না, সব কিছু তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন বর্মা।

বুধবার সকালে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও।নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘বড়বাজারের অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে।হোটেলে দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই এত জনের মৃত্যু হয়েছে।মুখ্যমন্ত্রী দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য দিঘায় আছেন সোমবার থেকে।তবে, তিনি জানান, সারা রাত ধরে উদ্ধারকাজের খোঁজখবর নিয়েছি।এলাকায় সবচেয়ে বেশি সংখ্যায় দমকলের ইঞ্জিন মোতায়েন করারও ব্যবস্থা করেছি।নিহতদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা রইল।’’

হোটেলটি মেছুয়াবাজার অঞ্চলের ঘিঞ্জি এলাকায়, তার উপর আশেপাশে প্রচুর দোকন ও বাড়ি রয়েছে।ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।ঘটনাস্থলে ভোর ৩টে পর্যন্ত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল মনোজ বর্মা এবং রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *