দিন দর্পণ, ২৯এপ্রিল, দিঘাঃ বাঙালির কাছে দিঘা, পুরী, দার্জিলিং-এর প্রতি একটা আলাদা টান আছে।তাতে যদি আবার পকেটের দিকটাও মাথায় রেখে ঘুরতে হয় তাহলে সবার আগে মাথায় আসে দিঘা।কলকাতা থেকে ট্রেনে মাত্র তিন থেকে চার ঘন্টার দূরত্বে দিঘায় ভিড় জমায় মানুষ।সমুদ্রের জন্য তো সারা বছরই দিঘায় লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যায়।ভ্রমণ পিপাসুজের সমুদ্রের সাথে আরও একটি উদ্দেশ্য যুক্ত হলো দিঘায় যাওয়ার জন্য।জগন্নাথ মন্দিরের জন্য দিঘা আরও মানুষের মনে জায়গা করে নিলো।ইতিমধ্যেই সোমবার থেকেই দিঘার মন্দির উদ্বোধন ঘিরে বিপুল জনসমাগম হতে শুরু করেছে।
অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধনের দিন সকলেই সেখানে হাজির দতে চান।তবে, এই প্রচন্ড ভিড়ের কথা আগে থেকেই অনুমান করে তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন।তবে তিনি পুরো রাজ্যের মানুষের কথা ভেবে তাঁদের উদ্দেশ্যে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের লাইভ সম্প্রচার যাতে দেখতে পান, সেজন্য এলইডির ব্যবস্থা করেছেন।ইতিমধ্যে তৃণমূলের তরফে জেলায় জেলায় সেই উদ্যোগও নেওয়া হয়েছিল। সোমবার রাতেই এ বিষয়ে কলকাতা থেকে সমস্ত জেলায় বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।তাতে স্পষ্টভাবে বলা হয়েছে শুধুমাত্র সম্প্রচার দেখালেই হবে না।সেই সঙ্গে ওই অনুষ্ঠানের সাথে এলাকার মানুষদের যুক্ত করতে হবে।তার জন্য বসার ব্যবস্থা সাথে ভোগ বিলির আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।বয়স্ক ও বাচ্চাদের জন্য বিশেষ নজরদারির কথাও বলা হয়েছে।
