দিন দর্পণ, ২৮এপ্রিল, কলকাতাঃ ওএমআরে গলদের কারণে যোগ্যদের তালিকা থেকে বাদ গিয়েছে নাম।যোগ্যদের তালিকায় নাম না থাকায় সোমবার সপ্তাহের শুরুতেই কালীঘাট অভিযানে ডাক দিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা।তাঁরা বেলা বারোটা নাগাদ মিছিল শুরু করেন।প্রথমে তাঁরা এসএসসি ভবনের সামনে থেকে মিছিল শুরু করে প্রথমে হাজরা মোড়ে পৌঁছয়।তারপর তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে এগোতেই হাজরা মোড়ে তাঁদের আটক করে পুলিশ।কিন্তু মুখ্যমন্ত্রী এখন দিঘায় রয়েছেন।এছাড়াও পুলিশের অভিযোগ এই জমায়েতের বা মিছিলের আগে থেকে কোনও অনুমতিই নেই।
এই পরিস্থিতিতে হাজড়া মোড় অবরুদ্ধ হওয়ায় রাসবিহারী থেকে এক্সাইড মোড় যান চলাচল কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল।আপাতত একদিকের রাস্তা দিয়েই যান চলাচল হচ্ছে।পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বেশ কিছু শিক্ষক।তাঁদেরকে পুলিশ ভ্যানে তুলেছে।অবরোধকারীদের বক্তব্য,১৭২০৬ জনের মধ্যে নাম থাকলেও নতুন যে তালিকা এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে, সেখানে নাম নেই।বাদ পড়েছে ১৮০৩ জনের।মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন।কান্নাভেজা গলায় তাঁরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত হস্পতক্ষেপ করুক বিষয়টায়।না হলে গুলি করে মেরে ফেলা হোক।পর্ষদ জানিয়েছে, ওই ১৮০৩ জনের ওএমআর শিট বা উত্তরপত্র-সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে।তাঁদের নাম বাদ দিয়ে নতুন তালিকায় ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১৫,৪০৩।সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই শিক্ষকেরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন।
