উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ৩শ্রমিক


দিন দর্পণ, ২৬এপ্রিল, লক্ষ্ণৌঃ উত্তরপ্রদেশের শাহরানপুরের এক আতসবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৩শ্রমিকের।দেশজুড়ে বাজি কারখানায় বিস্ফোরণ মৃত্যুমিছিল লেগেই রয়েছে।বিস্ফোরণের মাত্রা এতই বেশি ছিল যে দুই কিলোমিটার পর্যন্ত সেই শধ ছড়িয়ে পড়েছে।এই ঘটনায় গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়েছে।

শাহরানপুরের জেলা শাসক মণীশ বনসাল জানিয়েছে, নিহাল খেড়ি গ্রামের একটি বাজি কারখানায় ভোর সাড়ে চারটে নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।ওই সময় বাজি কারখানাটিতে বেশ কয়েক শ্রমিক ছিলেন।তাঁদের মধ্যে তিন জনের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে।বাকিরা গুরুত্বর আহত।বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।বিস্ফোরণের কথা জানা মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল এবং ফরেনসিক দল।বিস্ফোরণের স্থানে শুরু হয় উদ্ধারকাজ।

ইতিমধ্যেই কারখানার সঙ্গে যুক্ত তিন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।ওই কারখানার মালিকের কাছে লাইসেন্স ছিল মালিকের।তবে ছাড়পত্রের বাইরে গিয়ে শধবাজি বানাতে গিয়ে বিপত্তি হয়েছে কিনা তা দেখছে পুলিশ।যদিও স্থানীয়রা প্রশাসনের দিকেই আঙুল তুলছে।স্থানীয়দের দাবি এলাকায় একাধিক অবৈধ বাজি কারখানা রমরমিয়ে চলছে।প্রশাসনের দুর্নীতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *