দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেকদিনই রূপায়ণ হচ্ছে: মতপ্রকাশ দেবের


দিন দর্পণ, ২১এপ্রিল, শালবনিঃ এবছরে প্রথম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার।যার ফলে বিনিয়োগ আসছে রাজ্যের।আয়ও বেড়েছে রাজ্যের।বিদেশ থেকেও লগ্নি এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু, এরপরও প্রায়শয়ই রাজ্যে শিল্প, কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা।সোমবার শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কুৎসা জবাব দিলেন ঘাটালের তারকা সাংসদ দেব।

রাজ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দেব।শালবনিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারকা সাংসদ বলেন, ‘‘মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেকদিনই রূপায়ণ হচ্ছে।এর সবচেয়ে বড় উদাহরণ জিন্দল তাপবিদ্যুৎ কেন্দ্র।যারা বলছে রাজ্যে শিল্প নেই, কিছু হচ্ছে না, তাদের আজ দেখা উচিত।১৬০০ মেগাওয়াটের থার্মাল প্ল্যাট হচ্ছে।কত বড় রাজ্যের লাভ হচ্ছে, তা দেখা উচিত।আমাদের মুখ্যমন্ত্রী ব্যবসা, চাকরি নিয়ে ভাবছে তা আজই প্রমাণ হয়ে গেল।অনেকে কাজ পাবেন।উন্নয়নয়ের পাশাপাশি কর্মসংস্থান হবে।আমি মেদিনীপুরের ছেলে।এই কাজটি মেদিনীপুরেই হচ্ছে তাই খুব খুশি।’’

সজ্জন জিন্দলকে শুভেচ্ছা জানিয়ে দেব আরও বলেন, আমি আশা করি আরও বড় শিল্পপতি রাজ্যে আসবেন।কাজ করবেন।রাজ্যের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব।উল্লেখ্য, চলতি বছরের বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে সজ্জন জিন্দল কথা দিয়েছিলেন, বাংলায় আরও শিল্প গড়বেন।সেইমতো শালবনিতে তৈরি হতে চলেছে তাপবিদ্যুৎ কেন্দ্র।এই তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট হবে।যার খরচ ১৬ হাজার কোটি টাকা।পূর্ব ভারতে এর আগে এমন প্রজেক্ট আর হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী।১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও এদিন মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *