দিন দর্পণ, ২১এপ্রিল, কলকাতাঃ সোমবার যোগ্য-অযোগ্যদের তালিকা সোমবার প্রকাশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের।তালিকা প্রকাশের কারণে এসএসসি ভবন অভিযানের ডাত দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষাকর্মীরা।সোমবার বেলা ১২ নাগাদ সল্টলেক করুণাময়ীতে শুরু হয় চাকরিহারাদের জমায়েত।তাঁরাই ভবনের সামনেই অবস্থানে বসে।যোগ্য-অযোগ্য তালিকা যতক্ষণ না প্রকাশ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত চাকরিহারারা এসএসসি ভবনের সামনেই অবস্থানে বসে থাকবেন।তালিকার বয়ান কী হবে? সেই তালিকায় তাঁরা সন্তুষ্ট কিনা সে সমস্ত বিষয়ে জানার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ায় রাজ্যের বেশিরভাগ স্কুলেই শিক্ষকদের অভাব বেশ ভালো ভাবেই প্রকট হয়েছে।সেই অভাব মিটিয়ে স্কুলগুলিতে কীভাবে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরানো যায় তা নিয়েও চিন্তিত শিক্ষা দফতর।সরকারি স্কুলে কর্মরত নিয়মিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন পাওয়া নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতরের কমিশনার অরূপ সেনগুপ্তকে চিঠি দিয়েছে শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।
এসএসসির ২০১৬ সালের নিয়োগ প্যানেল অনুসারে ‘দাগি’ নন এমন শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট।তবে শিক্ষাকর্মীদের জন্য পূর্বের রায়ই বহাল রয়েছে।সোমবার ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা প্রকাশ করার কথা রয়েছে এসএসসির।তবে শেষ পর্যন্ত ওই তালিকা প্রকাশিত হবে কি না, তা নিয়েও চলছে জল্পনা।এই পরিস্থিতিতে সোমবার এসএসসি দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা।বেলা ১২টা নাগাদ সল্টলেক করুণাময়ী থেকে মিছিল শুরু হয়।সল্টলেকে পৌঁছোন সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ এবং গ্রুপ-সি গ্রুপ-ডি শিক্ষাকর্মী মঞ্চের প্রতিনিধিরা।দুপুর দেড়টা নাগাদ সেই মিছিল এসএসসি দফতরের সামনে পৌঁছেছে।কমিশন তালিকা প্রকাশ না-করা পর্যন্ত এসএসসি দফতরের সামনেই অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।
