প্রবল ঝড়বৃষ্টিতে ধ্বসে পড়ল দিল্লির বহুতল, ধ্বসে মৃত ৪


দিন দর্পণ, ১৯এপ্রিল, নয়াদিল্লিঃ শনিবার ভোরে দিল্লির মুস্তাফাবাদ এলকায় একটি বহুতল ধসে চারজনের মৃত্যু।প্রবল বৃষ্টিতে দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি।কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে রয়েছে।চার তলা এল-আকৃতির বহুতলটি ধসে পড়ার মুহূর্তও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

™ুলিশ সূত্রে খবর, অনুমানিক রাত তিনটে নাগাদ বাড়িটি ধসে পড়ে।উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।তিনি নিশ্চিত করেছেন যে, এটি একটি চার তলা ভবন এবং উদ্ধার অভিযান এখনও চলছে, ধ্বংসস্তূপের নিচে ৮ থেকে ১০ জন আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

দিল্লির দমকল বিভাগে এক আধিকারিক জানান, রাত ২টো ৫০ মিনিট নাগাদ একটা বাড়িটি ভেঙে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছায়।দমকলের সাথে বিপর্যয় মোকাবিলা বাহিনীও আসে।ধ্বংসস্তূপে এখনও কেউ কেউ আটকে আছেন।অনেককে উদ্ধার করা হয়েছে।আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।বাড়ি ভেঙে পড়ার খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।শুরু হয় উদ্ধারকাজ।

এদিকে, বাড়িটি ভেঙে পড়ার মুহূর্ত ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়।দেখা যায় বাড়িটি ভেঙে পড়তেই গোটা এলাকায় ধুলো ছড়িয়ে পড়ে।চারদিক অস্পষ্ট হয়ে যায়।প্রসঙ্গত, শুক্রবার থেকে দিল্লিতে চলছে বৃষ্টি এবং বজ্রপাত।টানা বৃষ্টির জেরেই চারতলা বাড়িটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক অনুমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *