দিন দর্পণ, ১৯এপ্রিল,নয়াদিল্লিঃ শনিবার বেলায় কেঁপে উঠল কাশ্মীর ও দিল্লি-সহ ভারতের বেশ কিছু এলাকা।ভূমিকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৮।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এনএসসি-র তথ্য অনুযায়ী শনিবার ১২টা ১৭ নাগাদ আফগানিস্তান-তাজাকিস্তান সীমান্ত অঞ্চলে ভূমি কম্পের অনুভূতি হয়।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮।ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে।মনে করা হচ্ছে, গভীরতা বেশি থাকার কারণে ক্ষয়ক্ষতি তেমন হয়নি।তবে অনেক দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।এই নিয়ে তিন দিনের মধ্যে পর পর দু’বার ভারতের উত্তর-পশ্চিমের প্রতিবেশী দেশটিতে ভূমিকম্প হল, যার আঁচ পৌঁছাল দিল্লি পর্যন্ত।
ভূ-পৃষ্ঠ থেকে ৮৬ কিলোমিটার গভীরে ভূকম্পের এপিসেন্টার।এর ফলে কম্পন অনুভূত হয় কাশ্মীর, দিল্লি ও তার আশপাশের এলাকায়।হঠাৎ করে কম্পন শুরু হওয়ায় সাধারণত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এই ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোনও মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।তবে, সকলকে সতর্ক করা হয়েছে।
আফটার শকও ভাবাচ্ছে বিশেষজ্ঞরদের।আফগানিস্তান-তাজাকিস্তান এলকা ভূমিকম্পপ্রবণ অঞ্চল।ভূপৃষ্ঠের নীচে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এ ধরনের ঘটনা ঘটে।শনিবারের ভূমিকম্প তারই একটি উদাহরণ।বুধবারও আফগানিস্থানে ভূকম্প হয়।রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৬।সেদিনও কেঁপেছিল দিল্লি।
