লেডিস স্পেশাল মাতৃভূমি লোকালে জেনারেল কোচ করার ভবনা ডিআরএম-এর


দিন দর্পণ, ১৮এপ্রিল, কলকাতাঃ বিগত দুদিন থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ করা হচ্ছে।এই অবরোধের মূল কারণ লোকাল ট্রেনের মধ্যে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির জন্য অসন্তুষ্ট জেনারেলে যাতায়াত করা নিত্য পুরুষ যাত্রীরা।তবে, এবার থেকে লেডিস স্পেশাল মাতৃভূমি লোকালে সফর করতে পারবেন পুরুষ যাত্রীরা।পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের মহিলাদের জন্য সংরক্ষিত মাতৃভূমি লোকালে জেনারেল কামরা করার ভাবনাচিন্তা করছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

ভারতের জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।এই জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লোকাল ট্রেনেও বেশ ভালো ভাবেই পড়েছে।প্রতিটি ট্রেনেই মহিলা ও পুরুষ নির্বিশেষে বাড়ছে যাত্রী সংখ্যা।প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াত করেন।প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করেন।রেল বিভাগ থেকে পাওয়া তথ্য অনুসারে দিনের ব্যস্ত সময় প্রতিটি ইএমইউ লোকালে গড়ে প্রায় তিন হাজার যাত্রী যাতায়াত করেন।আর মোট যাত্রী সংখ্যার মধ্যে ২৫ শতাংশ মহিলা যাত্রী।

তাই মহিলা যাত্রীদের কথা ভেবে সম্প্রতি শিয়ালদহ বিভাগে ইএমইউ আরও একটি কোচ মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল।যে কোন লোকাল ট্রেনের ১২টি বগির ট্রেন, তার শেষ কামরাটি চালক এবং গার্ডের জন্য বরাদ্দ থাকে।তবে, দ্বিতীয় কামরা দু’টি মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত থাকে।নয়া নিয়মানুসারে তৃতীয় কামরাটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে।তা হল, জেনারেল, ভেন্ডার এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য।এবার এই জেনারেল অংশটিকে মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে।অর্থাৎ একবার থেকে মোট তিনটি কামরা মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত করা হয়েছে।

তবে, গতকাল (বৃহস্পতিবার) শিয়ালদহ শাখার ডিআরএম দীপক নিগম স্পষ্ট জানিয়ে দেন, মহিলাদের জন্য যে আরও একটি কোচ সংরক্ষণ করা হয়েছে সেটিকে কোনও মতেই কমানো যাবে না।কারণ বহুদিন ধরেই মহিলা যাত্রীরা বরাবর কোচের আবেদন জানিয়ে আসছিলেন।তিনি আরও যানান, লেডিস স্পেশাল মাতৃভূমি লোকালের বেশ কয়েকটি কোচ ফাঁকা থাকে।এই ট্রেনের দুটি কোচ যদি জেনারেল কোচ হিসাবে চালানো যায় সেই বিষয়ে বিবেচনা করা হচ্ছে।যদিও বিষয়টি এখন একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে কারণ আগে অভ্যন্তরীণ সমীক্ষা চালানো হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।এর পাশাপাশি যদি অন্য রুটে আরও লোকাল ট্রেন চালানোর প্রয়োজন পড়ে তাহলে সেই রুটে লোকাল ট্রেনের সংখ্যা বাড়াতে পারে কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *