মুর্শিদাবাদে ত্রাণ অনুদানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট


দিন দর্পণ, ১৭ এপ্রিল, কলকাতাঃ মুর্শিদাবাদে ত্রাণ নিয়ে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।বিচারপতি অমৃতা সিনহা মুর্শিদাবাদে ত্রাণ অনুদানের ক্ষেত্রে শর্তসাপেক্ষ অনুমতি দিলেন।বিচারপতির কড়া নির্দেশ, ত্রাণ নিয়ে তিন জনের টিম যাবে।ত্রাণ নিয়ে যাওয়ার আগে জেলা শাসককে জানাতে হবে।কোনও প্রকার ঘৃণ্য বক্তব্য বা মন্তব্য প্রকাশ করা যাবে না ত্রান দানের সময়।

মুর্শিদাবাদের অশান্তির জেরে বর্তমানে বহু মানুষের ঘর বাড়ি, দোকান  পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।গৃহহীনদের আশ্রয় এখন গ্রামের  স্কুল।এই সকল দুঃস্থদের ত্রাণ দিতে চেয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন ‘খোলা হাওয়া’ নামের এক সংগঠন।তাদের অভিযোগ, এই ত্রাণ নিয়ে যেতে দেওয়া হচ্ছে না।সেই মামলারই শুনানি ছিল এ দিন আদালতে।কোর্টের নির্দেশ, শনিবার থেকে ত্রাণ বণ্টন করতে পারবেন তারা।মামলার পরবর্তী শুনানি ৫ মে।

বৃহস্পতিবারে বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন সরকারের বাইরে যে কেউ ত্রাণ দিতে পারে।তাতে আপনাদের সমস্যা কোথায়?কীসের এতো আইন শৃঙ্খলার সমস্যা।মামলাকারীর আইনজীবি বলেন, শিশুদের খাবার, ত্রিপল, ইত্যাদি দেওয়া হবে।ডিজি বলেছেন পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রনে কিন্তু, তারপরও কেন জেলাশাসক অনুমতি দিচ্ছেন না ত্রাণ দানের? এই প্রশ্নের পরিপেক্ষিতে সরকারি আইনজীরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সংগঠনের নামটিই শুধুমাত্র খোলা হাওয়া।কিন্তু এর মধ্যেও অনেক বন্ধ জিনিস রয়েছে।এই সংগঠনের প্রেসিডেন্ট তারকেশ্বরে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন।রাজ্যের আহতদের প্রতি সহানুভূতিশীল।কিন্তু, এই মুহূর্তে নতুন করে আহতদের কোনও সাহায্যের দরকার নেই।তারপরেও যাদি কেউ সহায়তা দিতে চায় তাহলে জেলা শাসকে দিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *