দিল্লির সরকার বদলালে ওয়াকফ আইন বদলাবে: মুখ্যমন্ত্রী


দিন দর্পণ, ১৬এপ্রিল, কলকাতাঃ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সমাবেশ রেখেছিলেন ওয়াকফ সংশোধন বিলের উপরে।সেখানে তিনি বলেন, দিল্লির সরকার বদলালেই ওয়াকফ আইন বদলাবে।তাঁর সভা থেকেই ইমামদের আশ্বাস বার্তা দেন।এই সংশোধিত ওয়াকফ আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলেই দাবি করলেন মমতা।ওয়াকফ ইস্যুতে সম্প্রতি বাংলার মুর্শিদাবাদ-সহ বেশ কয়েকটি জেলা অশান্ত হয়ে উঠেছিল।পুলিশের দক্ষতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

বুধবারের বৈঠক থেকে ইমাম-মুয়াজ্জেনদের লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইমাম-মুয়াজ্জেনদের এলাকায় শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি সকলের উদ্দেশ্যে বলেন, এলাকায় শান্তি বজায় রাখুন।আমি এখনো পর্যন্ত এখানে আছি।বাংলায় আন্দোলন করা বৃথা।আন্দোলন করতে হলে দিল্লিতে করুন।প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি।

রাজধানীর বুকে ওয়াকফ আন্দোলন সংঘটিত হলে তৃণমূল সাংসদরা পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।বললেন, বিজেপির কথায় দয়া করে নিজেদের মধ্যে অশান্তি করবেন না।কেউ অশান্তি করলে তাঁকে কন্ট্রোল করুন।এরপরই তিনি বলেন, বছরখানেক দিল্লির ক্ষমতায় আসবে নতুন দল।তখনই বদলাবে এই সমস্ত আইন।পাশাপাশি ইন্ডিয়া জোটের সমস্ত শরিকদের এই আইনের বিরোধীতায় ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তাও দিলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *