মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহয়তা মমতার


দিন দর্পণ,১৬এপ্রিল, কলকাতাঃ বিগত কিছুদিন থেকে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ।এই অশান্তিতে তিন জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই অশান্তির কারণে বহু মানুষের ক্ষয়ক্ষতিও হয়েছে বিশাল।অনেকের বাড়িঘর, দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।তাঁদেরও মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ ঘিরে কয়েক দিন অশান্তি চলেছে মুর্শিদাবাদের কিছু অংশে।পুলিশ-প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক!

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে রাজ্যের বেশ কিছু এলাকায় বিক্ষোভের ছবি উঠে এসেছে।বিক্ষোভ চূড়ান্ত পর্যায় পৌঁছায় মুর্শিদাবাদ ও মালদহ জেলার বেশ কিছু এলাকায়।মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে।অশান্তি ছড়িয়েছে সুতি, জঙ্গিপুর, সামসেরগঞ্জ এবং ফরাক্কায়।আক্রান্ত হয়েছেন বহু মানুষ প্রাণহানী হয়েছে ৩জনের।অশান্তির কারণে ঘরছাড়াও অনেকে।তাঁদের ইতিমধ্যেই ঘরে ফেরানোর কাজ শুরু করেছে পুলিশ-প্রশাসন।বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জিমদের সঙ্গে বৈঠকে গিয়ে এই অশান্তি নিয়ে মুখ খুললেন মমতা।তিনি বলেন,‘‘অশান্তির ঘটনায় দুই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’’

যে সকল মানুষের অশান্তির কারণে ঘরবাড়ির ক্ষতি হয়েছে।তাঁদের জন্যও ব্যবস্থা করা হবে বলে জনান মুখ্যমন্ত্রী।তাঁর কথায়, ‘‘বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেবে সরকার।’’শুধু বাড়িঘর নয়, দোকানপাটও ভাঙচুর হয়েছে।তাঁদেরও সাহায্য করা হবে বলে ঘোষণা করলেন মমতা।তিনি জানান, দোকানপাট কার কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখবেন মুখ্যসচিব মনোজ পন্থ।সেই ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *