Garia 3 body recovery- একই পরিবারের তিনজনের পচা গলা দেহ উদ্ধার হল গড়িয়ায়


বর্ণালী মণ্ডল, ০৩.০১.২৪ সময়ঃ ৩.৫০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ৫ দিন ধরে খোঁজ ছিলো না বাবা, মা এবং ছেলের। সোমবার বিকেল থেকে হঠাত্-ই দুর্গন্ধ ভেসে আসতে থাকে। বুধবার তা চরমে উঠলে প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে। এরপর দরজা ভেঙে উদ্ধার হয় একই পরিবারের ৩ জনের দেহ। ঘটনাটি গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার একটি বহুতল আবাসনের। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান তিনজনেই আত্মঘাতী হয়েছেন। মৃতরা হলেন স্বপন মৈত্র বাবা (৭৫), অপর্ণা মৈত্র মা (৬৯) ও তাঁদের ছেলে সুমন রাজ মৈত্র। ঘটনার খবর জানতে ছুটে আসেন অপর্ণা মৈত্রের ভাই দেবাশিস ঘোষ। তিনি বলেন, “আমার দিদি ও জামাইবাবু দুজনেই অসুস্থ ছিলেন। জামাইবাবুর কয়েক বছর আগে বাইপাস সার্জারিও হয়েছে। তারপর থেকে শরীরটা বিশেষ ভালো ছিলো না। ওদেরকে দেখার জন্যই আমার ভাগ্নে পুরোপুরি বাড়িতে থাকত। আমি তো শেষ ২৮ তারিখ এসেছিল। তখনও কিছু বুঝিনি। কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। নিজের হাতে কেক বানিয়ে খাইয়েছিল আমার ভাগ্নে। আজ খবর পেয়ে এসে দেখি এই ঘটনা। কেন করল, কী করল কিছুই বুঝতে পারছি না।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *