দিন দর্পণ, নয়াদিল্লিঃ দিনের পর দিন জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে চলেছে।ঠিক যেন অগ্নিমূল্য জ্বালানি।পেট্রোল-ডিজেলের পর এবার রান্নার গ্যাসের দাম উর্দ্ধমুখী।একধাক্কায় রান্নার গ্যাসেরদাম বাড়ল ৫০ টাকা।সোমবার মধ্যরাত থেকে কার্যকর হবে রান্নার গ্যাসের দাম।কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮২৯ টাকা থেকে বেড়ে হল ৮৭৯ টাকা।এই দামবৃদ্ধিতে রেহাই নেই উজ্বলা যোজনার সুবিধাভোগীরাও।স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।২০২৪ সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তারপর প্রায় ১৩ মাস ধরে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়নি।এবার এপ্রিলে একধাক্কায় ৫০ টাকা দাম বাড়াল কেন্দ্র।যার জেরে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ল মধ্যবিত্তরা।
সোমবার সাংবাদিক সম্মেলন করেন পেট্রলিয়াম-প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী।সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, সিলিন্ডার পিছু দাম বাড়ল ৫০ টাকা।ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বেড়ে হল ৫৫০ টাকা।মধ্যবিত্ত মানুষের কোন দিক থেকেই রেহাই নেই।রান্নার তেল থেকে ডিম, সবজি, আলু সর্বক্ষেত্রেই আকাশ ছোঁয়া দাম।তারউপরে আবর রান্নার গ্যাসের দামের বৃদ্ধি রীতিমতো চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের।শহর অনুযায়ী রান্নার গ্যাসের বর্তমান ও নতুন দাম এই রকম।নয়াদিল্লি ৮৫৩ (পুরনো দাম ৮০৩), মুম্বই ৮৫২.৫০ (৮০২.৫০), গুরুগ্রাম ৮৬১.৫০ (৮১১.৫০), বেঙ্গালুরু ৮৫৫.৫০ (৮০৫.৫০), চণ্ডীগড় ৮৬২.৫০ (৮১২.৫০), জয়পুর ৮৫৬.৫০ (৮০৬.৫০), পাটনা ৯৪২.৫০ (৮৯২.৫০), কলকাতা ৮৭৯.০০ (৮২৯.০০), চেন্নাই ৮৬৮.৫০ (৮১৮.৫০), নয়ডা ৮৫০.৫০ (৮০০.৫০), ভুবনেশ্বর ৮৭৯.০০ (৮২৯.০০), হায়দরাবাদ ৯০৫.০০ (৮৫৫.০০), লখনউ ৮৯০.৫০ (৮৪০.৫০), ত্রিবান্দ্রম ৮৬২.০০ (৮১২.০০) ও গাজিয়াবাদ ৮৫০.৫০ (৮০০.৫০) টাকা।
