রেল লাইনে চলন্ত অবস্থায় গলে গেল ট্রেনের চাকা


দিন দর্পণ, ৪এপ্রিলঃ ভয়ানক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দেরাদুন-নয়াদিল্লি জনশতাধী এক্সপ্রেস!চলন্ত ট্রেনেই গলে গেল ট্রেনের চাকা।শুক্রবার দেরাদুন থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি।চলন্ত অবস্থাতেই ট্রেনের ইঞ্জিনের চাকা গলে যায়, যা রেলের ইতিহাসে কার্যত বিরল।জানা গেছে, তাপরি জংশনের কাছে পৌঁছতে লোকো পাইলট বুঝতে পারেন ইঞ্জিনের চাকায় কোনও সমস্যা হচ্ছে।বিশেষ করে, ফ্যানের গতি বাড়ানোর সময় অস্বাভাবিকতা লক্ষ্য করেন।সন্দেহ হওয়ায় দ্রুত ট্রেন থামান।নিচে নেমে ইঞ্জিনের চাকা পরীক্ষা করাতেই ধরা পড়ে গোটা বিষয়।দেখা যায়, ইঞ্জিনের একটি চাকার একাংশ গলতে শুরু করেছে এবং তার প্রভাবে রেললাইনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।এই অবস্থা দেখে রেলকর্মী ও যাত্রীরা রীতিমতো হতবাক হয়ে যান।

ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী রেলওয়ে জংশনের আধিকারিকদের খবর পাঠানো হয়।খুবই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলের ইঞ্জিনিয়াররা।তাঁরা ট্রেনের চাকা ও রেললাইন পরীক্ষা করে দেখেন।বিশেষজ্ঞের মতে, চাকা গলতে থাকায় ট্রেনের গতি আরও বাড়লে সেটি লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।লোকো পাইলট সতর্ক ছিলেন বলে, এড়ানো সম্ভব হয়েছে।বর্তমানে ইঞ্জিনটির ক্ষতিগ্রস্ত চাকা পরীক্ষা করা হচ্ছে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *