North dinajpur nolen gur- উত্তর দিনাজপুরের কুনোরপাড়ায় চলছে গুড় তৈরীর ব্যস্ততা


পিয়া গুপ্তা, ০৩.০১.২৪ সময়ঃ ১.১৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ একেবারে খাঁটি নলেন গুড় যদি আপনি পেতে চান। তাহলে আপনাকে আসতে হবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কুনোর পাড়া এলাকায়। কারণ এখানে প্রতিটি বাড়িতে সঠিক উপায় খেজুরের রস থেকে তৈরি কার হয় নলেন গুড়।

খেজুর গাছ থেকে নলের মাধ্যমে মাটির হাঁড়িতে রস সংগ্রহ করা হয়। নলের মাধ্যমে সংগ্রহ করা হয় বলে এর নাম নলেন গুড়। শীত পড়তেই এই গুড়ের চাহিদা থাকে তুঙ্গে। গরম গরম রুটির সঙ্গে খেতে এর জুড়ি মেলা ভার। আবার এই সময় প্রতিটি মিষ্টির দোকানে ট্রেতে সাজানো থাকে নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা, কেক সহ আরও কত কি। এমনকি এই সময় বাঙ্গালীর পৌষ পার্বন উপলক্ষ্যেও এই নলেন গুড়ের চাহিদা থাকে তুঙ্গে, কারণ নলেন গুড়ের পীঠে আর পায়েস শীতকালে খেতে ভালোই লাগে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কুনোর পাড়া এলাকার বেশ কয়েকটি পরিবার বংশ পরম্পরা এই পেশার সঙ্গে যুক্ত। তাঁরা সকাল হলেই সাইকেলে করে গিয়ে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে বাড়িতে এনে তাকে জ্বাল দিয়ে গুড় তৈরী করে থাকেন। গাছে হাঁড়ি বাঁধা থেকে কাঠের জ্বালে জ্বাল দিয়ে গুড় তৈরী করা পর্যন্ত সবটাই এঁরা নিজেরা করে থাকেন। তাই এখানে খাঁটি গুড় পাওয়া যায়। এখানকার গুড় খাঁটি হওয়ায় বেশ চাহিদা রয়েছে। বংশ পরম্পরা এই কাজে নিযুক্ত রয়েছেন অনেকে। তাঁরা লাভের মুখ দেখায় কেউ অন্য পেশাকে বেছেও নেন নি। তাঁদের তৈরী গুড়ে ভিন রাজ্যেও পাড়ি দেয়।

কুনোরপাড়ার কারিগররা এখন দিন কাটাচ্ছেন চরম ব্যস্ততার মধ্য দিয়ে। কারণ প্রতিদিনই তাঁদের বরাত থাকছে।বছরের এই সময়টা তাঁরা একটু লাভের মুখ দেখতে পান। এই ভেজালের দুনিয়ায় এখনও যে এই অঞ্চলের গুড় প্রস্তুতকারকরা তাঁদের মান ধরে রাখতে পেরেছে, এবং আগামী দিনে আর কতদিন তারা তাঁদের মান ধরে রাখতে পারবেন, সেটাই এখন দেখার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *