বেলাগাছিয়ার ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা জেলা প্রশাসনের


দিন দর্পণ, হাওড়াঃ হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন।বৃহস্পতিবার দিন এক অনুষ্ঠানের মাধ্যমে ধসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চেক তুলে দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দিপাপ প্রিয়া ও শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।হাওড়া বেলগাছিয়ার সুরেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।জেলাশাসক জানায়, ১১৩ টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।যার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৬০ টি পরিবারকে ১৫ হাজার টাকা এবং তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি বলেন, আমি সব সময় পাশে আছি।মুখ্যমন্ত্রীও সঙ্গে আছেন।বিধায়কের কাছে পুনর্বাসনের প্রাথমিক আশ্রয় হিসেবে কন্টেনারে থাকা নিয়ে আপত্তি জানান এলাকার লোকজন।বিধায়ক বলেন, মাথার উপর পাকাপাকি ছাদের কথা আপনারা বলেছেন।কন্টেনারের মধ্যে মানুষ যে থাকতে পারবে না এচাই স্বাভাবিক।তবে আপাতত সুরেন্দ্রনাথ স্কুলে থাকার জন্য বলা হয়েছে।আশা করি তাঁরা আমাকে ফেরাবেন না।সকলে আপাতত বিকেলের মধ্যে সেখানে চলে যাবেন।যাঁদের এই বিপদ হয়েছে, তাঁরা সব সময়ই নিরাপত্তাহীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *