দীর্ঘ চারবছর পর পুনর্বাসন কালীঘাট হর্কাস মার্কেটের ব্যবসায়ীদের


দিন দর্পণ, কলকাতাঃ অবশেষে কালীঘাট হর্কাস মার্কেটের চাবি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হলো।দীর্ঘ চারবছর পর কালীঘাট সংলগ্ন চত্বরে থাকা হকাররা তাদের পুনর্বাসন দেওয়া হল।কালীঘাট মন্দির নতুনভাবে সংস্করণ এবং কালীঘাট স্কাই ওয়াক তৈরির কাজ শুরু হবার সময় ওই চত্বর পুরো হকারমুক্ত করা হয়েছিল।কালীঘাট এলাকার হকাররা দীর্ঘ চার বছর হাজরা পার্কে ছিলেন।বুধবার অবশেষে সেই হকার্স মার্কেটের ১৭৫ জন দোকানদারদের হাতে চাবি তুলে দিলেন পুরসভার মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, স্থানীয় ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর কুমার মুখোপাধ্যায়।

২০২১ সালের প্রথমের দিকে কালীঘাট হকার্স কর্নারের হকারদের যতীন দাস পার্কে অস্থায়ী পুনর্বাসন দেওয়া শুরু হয়েছিল।তাঁদেরকে বলা হয়েছিল তাঁরা ১৮ মাস অর্থাৎ দেড় বছরের মধ্যে পুনর্বাসন পাবেন।কিন্তু, সেই পুনর্বাসন শেষ হতে সময় লেগে গেল প্রায় চার বছর।দেড় বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হলেও তা সম্ভব হয়নি।এই কাজের সময় লাগার কারণ ঠিকাদারি সংস্থার ঠিলেমি।এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেয়র।তারপর আরও দ্রুত কাজ শুরু হয়েছিল।অবশেষে সেই কাজ শেষ হল।

নতুন হর্কাস মার্কেটের বিশেষত্ব হল শীততাপ নিয়ন্ত্রিত ১৫ হাজার বর্গফুটের বেশি পাঁচ তলা হকার্স মার্কেটের একতলা এবং দোতলায় রয়েছে পুরসভার অফিস এবং হকারদের দোকান।তিনতলা এবং চারতলায় রয়েছে পুরো হকার্স মার্কেট।ভবনের পাঁচ তলায় পুরসভার বিদ্যুৎ বিভাগের অফিস রয়েছে।পুরসভার তরফে জানানো হয়েছে, কালীঘাট স্কাইওয়াক, হকার্স মার্কেট সহ গোটা এলাকার উন্নয়নে খরচ হয়েছে ৮২ কোটি টাকার কিছু বেশি।

কালীঘাট স্কাইওয়াকের সামান্য কিছু কাজ বাকি রয়েছে এখনও।তবে সেটির কবে উদ্বোধন হবে তা ঠিক হয়ে গেছে।আগামী ১৪ এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের।এমনটা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই স্কাইওয়াক তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দও করে রাজ্য সরকার।তবে যে সময়ের মধ্যে তা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল তা হয়ে ওঠেনি।বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েরও।তবে কাজ শুরুর ৪ বছর পর অবশেষে সেই স্কাইওয়াক উদ্বোধন হতে চলেছে আগামী মাসেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *