লন্ডনের বুকে বিশ্ববাংলার স্টল


দিন দর্পণ, ২৫মার্চঃ মঙ্গলবার লন্ডনে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার উদ্দেশ্য লন্ডনে বাংলার পণ্যের বাজার বৃদ্ধি ও বাংলার জন্য লগ্নি আনা।জানা যাচ্ছে, ইতিমধ্যেই ব্রিটেনের একাধিক সংস্থা বাংলায় লগ্নিতে ইচ্ছাপ্রকাশ করেছে।আগামী চারমাসের মধ্যেই বিলেত থেকে বাংলায় আসবে প্রতিনিধিদল।

ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুরে একাধিক কর্মসূচি নিয়ে লন্ডন পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।বাংলার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক।বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অন্যতম অংশীদার ব্রিটেন।গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত বিজিবিএসে পশ্চিমবঙ্গে বিনিয়োগে ইচ্ছাপ্রকাশ করেছিলেন ব্রিটেনের শিল্পপতিরা।

মুখ্যমন্ত্রীর লক্ষ্য এদিনের বৈঠকে এআই থেকে বস্ত্রশিল্প, হস্তশিল্প, পর্যটনশিল্পে লগ্নি আনা।বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন লন্ডনের বুকে বিশ্ববাংলার স্টল।এতে বাংলায় যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাঁদের বিক্রির বাজার বাড়বে।এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখাসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দপ্তরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পান্ডে-সহ অন্যান্যরা।

আজকের বৈঠক বাংলার জন্য লগ্নির জোয়ার আনবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।একইভাবে এরাজ্যে বিনিয়োগ করতে প্রস্তুত ব্রিটেনের শিল্পপতিরাও।উল্লেখ্য, বাংলায় বিনিয়োগ টানার উদ্দেশ্যে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্পেন এবং দুবাই সফরে গিয়েছিলেন মমতা।মাদ্রিদ, বার্সেলোনা, দুবাইয়ের শিল্পবৈঠক করেন তিনি।মাস দেড়েক অর্থাৎ ফেব্রুয়ারিতে লগ্নি আনতে কলকাতার বুকে আয়োজন করা হয়েছিল বিজিবিএস (বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন)।তাতে শামিল হয়েছিলেন ব্রিটেনের শিল্পপতিরাও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *