নৈহাটিতে বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকে আতঙ্ক এলাকায়


দিন দর্পণ, নৈহাটিঃ বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করায় আতঙ্ক ছড়াল নৈহাটিতে।স্থানীয় এলাকার বাসিন্দাদের গ্যাসের কারণে শারীরিক কষ্ট দেখা দেয়।এলাকায় তীব্র শোরগোল ছড়িয়ে পড়ে।নৈহাটির রাজেন্দ্রপুর এলাকায় বেশ কয়েক বছর ধরে রয়েছে একটি বরফ তৈরির কারখানা।

স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল থেকে হঠাৎ করেই তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যায়।তীব্র ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।এলাকাবাসীর দাবি, বরফ তৈরির কারখানায় গ্যাসের পাইপ ফুটো হয়ে অ্যামোনিয়া গ্যাস লিক করে, আর তার ফলেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের শারীরিক কষ্ট দেখা দেওয়ায় শোরগোল পড়ে যায়।এ ঘটনায় অসুস্থ এলাকার বহু মানুষ।অনেকেই ভর্তি হাসপাতালে।এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।

স্থানীয়দের থেকে খবর পেয়ে তড়িঘড়ি ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং শিবদাসপুর থানার পুলিশ।স্থানীয় বাসিন্দারা প্রাণহানির আশঙ্কায়, আতঙ্কে ঘরছাড়া হচ্ছেন।এলাকার লোকজন কারখানার মালিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।তাঁদের দাবি, এই ব্যস্ততম এলাকায় এ ধরনের কারখানা তাঁরা থাকতে দেবেন না।উত্তেজনা থামাতে ঘটনাস্থলে আসেন বিধায়ক সোমনাথ শ্যাম।তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন।ভোররাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু করে দমকম বাহিনী।এখনও পর্যন্ত গ্যাস লিক হওয়া বন্ধ হয়নি বলে খবর।স্থানীয়দের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে।তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *