দক্ষিণবঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুরু কালবৈশাখী


দিন দর্পণ, কলকাতাঃ কলকাতা সহ দক্ষিণ বঙ্গে কালবৈশাখীর কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।শুক্রবার বিকেলের দিক থেকেই শুরু হতে চলেছে প্রবল ঝড়।কলকাতার কোথাও কোথাও রাতের দিকে দু’এক পশলা বৃষ্টি হয়েছে।কলকাতা-সহ রাজ্যের ১৫টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।তুমুল গতিতে বইবে হাওয়া, সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা।এদিন দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা এবং হাওড়া জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।এই সব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল।এছাড়াও অন্যদিকে, রাজ্যের অন্যান্য জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।নিবারও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।তবে শুক্রবারের পর থেকে বৃষ্টি এবং ঝড়ের বেগ কিছুটা কমতে পারে।দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রের উপরেও।শুক্রবার পর্যন্ত কোনও মৎস্যজীবী যাতে সমুদ্রে না-যান, তা নিশ্চিত করতে বলেছে হাওয়া অফিস।শনিবার থেকে অবশ্য তাঁদের উপর আর নিষেধাজ্ঞা নেই।সমুদ্রে পরিস্থিতি শনিবার থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *