লন্ডন সফরের আগে টাস্কফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী


দিন দর্পণ, কলকাতাঃ গতকাল অর্থাৎ ২১শে মার্চ শুক্রবার লন্ডন সফরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবং তিনি ফিরবেন ২৯শে মার্চ।তাঁর সঙ্গে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থও।এই কারণে নয়দিন রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখা শোনার জন্য প্রশাসন এবং মন্ত্রীদের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায় সিএস আমার সঙ্গে যাচ্ছে তাই কোনও প্রয়োজন  হলে সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েকজন অফিসারকে নিয়ে দুটি টাস্ক র্ফোস গঠন করে দিয়ে যাচ্ছি।

বৃহস্পতিবার এবিষয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।নবান্নের সভাঘর থেকেই তিনি জানান, প্রশাসনের জন্য গঠন করা টাস্ক র্ফোস কমিটিতে থাকবেন বিবেক কুমার, প্রভাত কুমার, নন্দিনী চক্রবর্তী এবং পুলিশের পক্ষ থেকে থাকবেন রাজীব কুমার ও মনোজ ভার্মা।অন্যদিকে মন্ত্রীদের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই মন্ত্রীদের জন্য তৈরি টাস্ক ফোর্সে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম এই পাঁচজন মন্ত্রী।এই পাঁচজন মন্ত্রী নিয়মিত নবান্নের সভাঘরে থেকে কাজকর্ম তদারকি করবেন।এছাড়াও প্রয়োজন হলে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যে গতমাসেই বাণিজ্যিক সম্মেলন হয়েছে।তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফর বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ৩৬৫ দিনই আমি রাজ্যের প্রয়োজনে থাকি।কিন্তু কখনও কখনও রাজ্যের উন্নতির কারণেই বাইরে যেতে হয়।সেজন্যই যাচ্ছি।আর আমি না থাকাকালীন এইসময় যাতে কোনও রকম সমস্যা তৈরি না হয়, সেজন্যই এই কমিটি গঠন করে দিয়ে গেলাম।তবে মনে রাখবেন, ওখানে থেকেও আমি নিয়মিত সবকিছুর খোঁজ খবর নেব।দরকারে টাস্ক ফোর্সের সদস্যরা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *