অভিষেকের দ্বিতীয় পর্যায়ের মেগা সেবাশ্রয় ক্যাম্পে বিরাট সাফল্য


দিন দর্পণ, দক্ষিণ ২৪ পরগণাঃ সেবাশ্রয় ক্যাম্পের শুরু হল দ্বিতীয় পর্যায় ক্যাম্পের পরিষেবা।দ্বিতীয় পর্যায়ের শুরুতেই ১০ লক্ষের মাইলফলক অতিক্রম করেছে অভিষেকে র স্বাস্থ্য শিবির।জানুয়ারি মাসের প্রথমেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় শিবিরের প্রথম পর্বের শুরু হয়েছিল।গতকাল রবিবার ১৬ মার্চ থেকে দ্বিতীয় পর্বের সূচনা হয়েছে।এই শিবির দ্বিতীয় পর্যায়ে পাঁচদিনের মেগা ক্যাম্প চলবে।

প্রথম পর্বের ৭০ দিন এবং মেগা ক্যাম্পের প্রথম দিন মিলিয়ে ‘সেবাশ্রয়’ শিবিরে ১০ লক্ষের বেশি মানুষ এসেছেন।মেগা ক্যাম্পের প্রথম দিনে বিভিন্ন শিবিরে এসেছেন ৩৫ হাজারের বেশি মানুষ।সাতটি বিধানসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ চলার পর ফলো, আপ ট্রিটমেন্টের জন্য রবিবার থেকে পাঁচ দিনের এই মেগা ক্যাম্প শুরু হয়েছে।ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন থাকা সাতটি বিধানসভা এলাকায় মোট ২৭৩টি মেগা ক্যাম্প করা হয়েছে।এর মধ্যে শুধু ডায়মন্ড হারবার বিধানসভায় একটি মডেল শিবির,সহ ৪২টি ‘সেবাশ্রয়’ শিবির চালু করা হয়েছে।

পূর্ব বর্ধমানের পাটুলি থেকে অসুস্থ শিশুকে নিয়ে ডায়মন্ড হারবারে এসেছিলেন প্রশান্ত বর্ধন ও সিন্থিয়া বর্ধন।নার্ভ শুকিয়ে যাওয়ার কারণে অঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে এই শিশুটির সমস্যা হচ্ছিল বলে জানান চিকিৎসকরা।বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে কলকাতার এসএসকেএম হাসপাতালে।এছাড়া শিশুর শরীর সচল রাখার জন্য অত্যন্ত ব্যয়বহুল একটি ইঞ্জেকশন দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।তবে পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায, এখনও শিশুটির জন্য ইঞ্জেকশনের ব্যবস্থা করতে পারেননি বর্ধন দম্পতি।এই অবস্থায় কিছু সাহায্যের আসায় তারা আসেন সেবাশ্রয় ক্যাম্পে।বর্ধমানের এক দম্পতি অসুস্থ শিশুকে নিয়ে আসার পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন।একটি বিরল রোগে ওই শিশু আক্রান্ত বলে আমরা জানতে পেরেছি। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন।সাংসদকে পুরো বিষয়টি জানানো হয়েছে।আশা করা যায়, সামর্থ্য মতো আমরা শিশুটির পাশে থাকতে পারব।’ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই মেগা ক্যাম্প।যাঁরা আগে স্বাস্থ্য শিবিরগুলোতে নাম লিখিয়ে চিকিৎসা করিয়েছেন, তাঁরা প্রত্যেকেই এই ক্যাম্পে গিয়ে আবার চিকিৎসকদের মতামত নিতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *