দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে নতুন মিথ গড়তে চায় ভারত। দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারত এখনও পর্যন্ত প্রোটিয়াসদের বিরুদ্ধে কেপটাউনে কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি। আফ্রিকান সফরে বিগত ৩০ বছর ধরে টেস্ট সিরিজ হেরেই ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। চলতি সফরেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরা থেকে যাবে ভারতের। কিন্তু কেউটাউনে টেস্ট ম্যাচ জেতার সুযোগ রয়েছে ভারতের কাছে। নতুন বছরে শুরুতে কেপটাউন টেস্ট জিতে শুরু করতে চায় ভারত। তার জন্য অধিনায়ক রোহিতকে অনেক সাহসী হতে হবে অধিনায়ক হিসেবে। সিরিজ জিততে না পারলেও কম করে সিরিজ ড্র করে সফর শেষ করতে পারে ভারত। টি-২০ সিরিজ ড্র করার পর একদিনের সিরিজ জিতেছে ভারত।
বুধবার থেকে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সিরিজ ড্র করার জন্য দলে বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে এই টেস্টে। চোট সারিয়ে দলে ফিরবেন অল রাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি প্রথম একাদশে ফেরা মানে মিডল অর্ডারে ব্যাটিংয়ে ভারসাম্য বজায় থাকবে।
জাড্ডু দলে ফিরলেও প্রথম টেস্টে বল হাতে পুরো ব্যর্থ পেস বোলার জুটি শার্দূল ঠাকুর এবং প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে।
তিন টপ অর্ডার ব্যাটার যশস্বী জসওয়াল, শুভমান গিল এবং শ্রেয়স আয়ার ব্যাট হাতে ব্যর্থ হলে মিডল অর্ডারে ব্যাটন ধরতে পারেন শার্দূল। খাতায় কলমে শার্দূল ভারতের ব্যাটিং গভীরতা বাড়াতে পারেন।
ওপেনার রোহিত প্রথম টেস্টের দুটো ইনিংসে পুরো ব্যর্থ ছিলেন। লোকেশ রাহুলের শতরানে ভর করে ভারত প্রথম ইনিংসে লড়াই করার মত রান করতে পেরেছিল। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে একা লড়াই করেছিলেন বিরাট কোহলি। এই দুই ব্যাটার ছাড়া সবাই ব্যাট হাতে হতাশ করেছেন। প্রথম টেস্ট হারের জন্য ব্যাটিং পুরোপুরি দায়ী।
কেপটাউনের নিউল্যান্ডসে ভারত এখন পর্যন্ত ছ’টা টেস্ট ম্যাচ খেলে চারটে হেরেছে। ১৯ নভেম্বর একদিনের বিশ্বকাপে হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা এখনও সেই বেদানা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। ছ’সপ্তাহ পরও জয়ের খোঁজে অধিনায়ক রোহিত। বছরের শেষটা সেঞ্চুরিয়নে ইনিংস এবং ৩২ রানে টেস্ট ম্যাচ হেরে শেষ হয়েছে ভারতের। কেপটাউনে জয় দিয়ে শুরু করা থেকে আর ভাল কিছু হতে পারে না ভারতের জন্য। একটা জয় টিম ভারতের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে দেবে।
কিন্তু ডিন এলগারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ধোনিকে টপকে যেতে পারেন অধিনায়ক রোহিত। কারণ ধোনির নেতৃত্বে ভারত এখানে টেস্ট ম্যাচ ড্র করেছিল।
নিউল্যান্ডসে টস গুরুত্বপূর্ণ হতে পারে। সবুজাভ ঘাসের পিচে স্পিনাররাও একটু সাহায্য পেতে পারেন। তবে ভারত দুই স্পিনার নিয়ে খেলার সাহসিকতা দেখাবে না। বাঁ হাতি স্পিনার প্রথম একাদশে থাকবে, রিজার্ভে বসবেন অশ্বিন।
প্রধান কোচ রাহুল oাবিড় এবং অধিনায়ক রোহিত সেরা একাদশ নিয়ে চাপে রয়েছেন। ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য শার্দূলকে দলে রাখলে প্রসিদ্ধার পরিবর্তে মুকেশকে দলে সুযোগ দিতে হবে বোলিং ßেT্রংথ বাড়ানোর জন্য।
এদিকে, প্রোটিয়াস ব্যাটার এলগার, মাকরাম, জোরজিও এবং পিটারসেন এবং বেডিংহাম ব্যাট হাতে ভাল ফর্মে রয়েছেন। নতুন বলের ওভার গুলো ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শুধু ভারতীয় বোলাররা নয়, ভারতীয় ব্যাটারদেরও কাগিসো রাবাডা, এনগিডিদের বিরুদ্ধে ব্যাট হাতে রুখে দাঁড়াতে হবে। এছাড়াও অভিষেক টেস্টে বাঁ হাতি পেস বোলার নানoে বার্গার ভারতীয় ব্যাটারদের চাপে রেখেছিলেন।
