দিন দর্পণ, কলকাতাঃ সময়ের সাথে সাথে প্রযুক্তির পাশাপাশি বাড়ছে তার অপব্যবহারও।ভার্চুয়াল জগতের এখন বড়ো আতঙ্ক সাইবার অ্যাটাক।তার ফাঁদে প্রতিনিয়ত নারীরা প্রতারিত হয়।আজ আন্তর্জাতিক নারীদিবসে শহরের মহিলাদের জন্য সাইবার সুরক্ষায় বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নগরপাল তথা পুলিশ কমিশনার মনোজ বর্মা সেই পদক্ষেপের কথা জানিয়েছেন।সাইবার নিরাপত্তা আরও পাকাপোক্ত করতে দুটি নতুন পদ তৈরি করা হয়েছে।এই বিভাগে ডিসির উপর আসছেন সাইবার বিভাগের যুগ্ম কমিশনার এবং আইন বিভাগের যুগ্ম কমিশনার।
সিপি মনোজ বর্মা বলেন, তিনি সকলকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নারীদের নিরাপত্তায় নারীরাই এগিয়ে এসেছে।কলকাতা পুলিশে একটা বড় অংশ মহিলা অর্থাৎ পথে নেমে সুরক্ষার দায়িত্ব নিতে পারেন তাঁরাই।কিন্তু, এখনকার সময়ে ভার্চুয়াল জগতে অপরাধ বাড়ছে হু হু করে।তার শিকার হচ্ছেন মহিলারা।কিন্তু, একটা নতুন পদক্ষেপ নিয়েছি।সাইবার শাখার কাজ আরও বাড়ছে।জয়েন্ট সিপি (সাইবার) এবং জয়েন্ট সিপি (লিগাল) এই দুটি নতুন পদ তৈরি হচ্ছে।আগামী ক্যাবিনেট বৈঠকে অনুমোদন হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।তাতে কাজ আরও ভালোভাবে হবে।এর পাশাপাশি সিপি আরও জানান, আইনি উপদেশের জন্য তৈরি হচ্ছে জয়েন্ট সিপি (লিগাল) পদটি।তাতে অপরাধের শিকার হওয়া থেকে বাঁচতে মহিলারা উপযুক্ত পরামর্শ পাবেন।
