নারীদিবসে বিশেষ উদ্যোগ, কোচবিহার স্টেশনের যাবতীয় দায়িত্বে মহিলারা!


দিন দর্পণ, কোচবিহারঃ আজ ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস।সারা বিশ্ব এই দিনটিতে বিশেষ বিশেষ ভাবে নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে উৎযাপন করা হয়ে থাকে।মেয়েদের জন্য আলাদা করে একটি বিশেষ দিন।নারী শক্তিকে সম্মান জানাতে ও তাঁদের ক্ষমতায়ন আরও প্রসার করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশন।এই ডিভিশনের অন্যতম ও গুরুত্বপূর্ণ রেল স্টেশন কোচবিহার।এই স্টেশনে আজ থেকে শুরু হলো এক বিশেষ উদ্যোগ।কোচবিহারে আজ থেকে সম্পূর্ণভাবে মহিলাকর্মীরা স্টেশনের কাজ পরিচালিত করবে।

এটাই প্রথম নয় আগেও ভারত তথা পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্যে সম্পূর্ণ মহিলা পরিচালিত রেল স্টেশন রয়েছে।যার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক স্টেশন শিলিগুড়ি টাউন স্টেশন।এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক গুরুত্বপূর্ণ রেল স্টেশন কোচবিহার।কোচবিহার স্টেশনের টিকিট পরীক্ষক থেকে শুরু করে স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারের কর্মী এবং আরপিএফ, সব ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই দায়িত্ব সামলাবেন।বিশেষভাবে ঐতিহাসিক গুরুত্বের জন্য আগেই হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছিল কোচবিহার রেল স্টেশনকে।এবার সেই স্টেশনই আলিপুরদুয়ার ডিভিশনের প্রথম মহিলা কর্মী পরিচালিত রেল স্টেশন।কোচবিহার রেল স্টেশনে সুপারভাইজার তনুশ্রী দাস জানান, আজ নারী দিবসে এরকম দায়িত্ব মেয়ে আমরা সকলেই খুশি।ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমার দায়িত্ব সঠিকভাবে সমস্ত দায়িত্ব পালন করার।যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তাও নজরে রাখব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *