দিন দর্পণ, হায়দ্রাবাদঃ তেলেঙ্গানার শ্রীসাইলাম লেফট ব্যাঙ্ক কানাল প্রকল্পে ধসে আটক ৮ শ্রমিকের মধ্যে পাঁচ জনের দেহ উদ্ধার করা গেল অবশেষে।দুর্ঘটনাস্থলে কাজ করা ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিউটের একটি সূত্র মাধ্যমে খবর গ্রাউন্ড পেনিট্রেশন রাডার যন্ত্র ব্যবহার করে দেহের সন্ধান মিলেছে।শনিবার সকালে এক অফিসার জানান, সুড়ঙ্গের ভিতরে থাকা আট শ্রমিকের মধ্যে পাঁচ সদস্যের দেহ কাদামাটিতে চাপা ছিল।তাঁদের দেদের সন্ধান মিলেছে।কিন্তু, এখনও পর্যন্ত তিন কর্মীর সন্ধান মেলেনি।তাঁদের কোনওরকম অস্তিত্ব এখনো সামনে আসেনি।কী অবস্থায় রয়েছেন, তাও জানা যায়নি।
দ্য ফেডারেল তেলঙ্গানা সংবাদমাধ্যমকে এদিন সকালে নগরকুর্নুলের অতিরিক্ত জেলাশাসক বি দেবসহায়ম জানান, পাঁচটি দেহ পাওয়া গিয়েছে।কাদামাটির ভিতর থেকে দেহগুলি বের করে আনার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই।উদ্ধারকারী সূত্রে জানা গিয়েছে, রাডার সুড়ঙ্গের এলাকাটি স্ক্যান করে।তবে কারা মারা গিয়েছেন, তা কেবলমাত্র দেহ উদ্ধারের পরেই জানা সম্ভব হবে।যে ৮ জন আটকে ছিলেন, তাঁদের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার, দুজন অপারেটর এবং চারজন ঝাড়খণ্ডের ঠিকা শ্রমিক রয়েছেন।এনজিআরআই টিম জিপিআর সার্ভে প্রক্রিয়া প্রয়োগ করে সুড়ঙ্গের ভিতর ও বাইরের পাঁচটি জায়গা থেকে স্ক্যান শুরু করে।তাতেই মানব শরীরের অস্তিত্ব ধরা পড়ে স্ক্যান মেশিনে।সেই মতো উদ্ধারকারীরা নির্দিষ্ট জায়গাকে চিহ্নিত করে ধ্বংসাবশেষ সরিয়ে কাদাজল পরিষ্কার করে এগনোর চেষ্টা করছেন।
