দিন দর্পণ, পূর্ব মেদিনীপুরঃ পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের।কলকাতায় চিকিৎসা করতে আসার সময় পথে বিপত্তি।শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ১১৬বি জাতীয় সড়কের তমলুক থানা এলাকায়।স্থানীয়দের থেকে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কারের পিছনে তীব্র গতিতে ধাক্কা মারে চার চাকার একটি গাড়ি।গড়ির ধাক্কায় মৃত্যু হয় তিনজনের এবং একজন আহত।তিনি তমলুক হাসপাতালে ভর্তি।হাসপাতালে ভর্তি ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে ওই পরিবার কলকাতায় চিকিৎসার জন্য রওনা দেন।মৃতদের নাম দেবাশিস দাস এবং কমলা দাস ও গাড়ির চালক সুদীপ মাইতির।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল।শনিবার ভোর ৫টা ৪৫ মিনিট নাগাদ চার চাকার গাড়িটি ১১৬বি জাতীয় সড়ক ধরে চণ্ডীপুর থেকে মেছেদার দিকে যাচ্ছিল।গাড়ির গতিবেগ ছিল বেশি।তমলুক থানার কুমারগঞ্জের কাছে গাড়িটির পিছনের চাকাটি ফেটে যায়।সেই সময়ে রাস্তার বাঁ দিকে দাঁড়িয়ে থাকা একটি খালি গ্যাস ট্যাঙ্কারের তলায় ঢুকে যায় গাড়িটি।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।দ্রুত উদ্ধার কাজ শুরু করে পুলিশ।মৃতদের মধ্যে কমলা ও দেবাশিস দাসের বাড়ি চণ্ডীপুরের এড়্যাশালা গ্রামে।গাড়িটির চালকের বাড়ি নন্দীগ্রামের দক্ষিণ খোদামবাড়ি এলাকায় এবং জখম মমতা মহিষাদলের বাসিন্দা।গাড়িটি রোগী নিয়ে কলকাতায় যাচ্ছিল।পুলিশের অনুমান, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চাকা ব্যবহারের অযোগ্য ছিল।তার পরেও ওই চাকা ব্যবহার করা হয়েছিল যার কারণে এই দুর্ঘটনা।
