তেলেঙ্গানার সুড়ঙ্গে টানা পাঁচদিন আটকে আট শ্রমিক


দিন দর্পণ,হায়দ্রাবাদঃ টানা পাঁচদিন কেটে গেলেও এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে থাকা আট শ্রমিককে।যত সময় এগোচ্ছে ততই পরিস্থিতি জটিল হয়ে পড়ছে উদ্ধারকারী দলের কাছে।উদ্ধারকারীরা বলেন, উত্তরাখান্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধারকাজে যুক্ত ছিলেন অনেকেন কিন্তু তেলেঙ্গানার পরিস্থিতি আরও কঠিন।

তাঁরা আরও বলেন, শ্রমিকদের সাথে এখনও কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।সিল্কিয়ারায় আটকে পড়া শ্রমিকদের পরিস্থিতির সঙ্গে তেলেঙ্গানার পরিস্থিকে তুলনা করে বলেছেন এটি আরও বেশি জটিল।তাঁরা বলেন, সিল্কিয়ারায় আটক শ্রমিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা সম্ভব হয়েছে।কিন্তু, এখানকার শ্রমিকদের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।ফলে আরও বেশি চিন্তায় উদ্ধারকারী দল। সুড়ঙ্গের ভিতরের পিরিস্থিতি খুবই কঠিন তার উপরে জল ও কাদা তো আছেই।সুড়ঙ্গের ভিতরে থাকা জল পাম্পের সাহায্যে যতই বার করা হচ্ছে ঠিক তারপরের মুহুর্তেই আবার অন্যদিক থেকে জল ভর্তি হয়ে যাচ্ছে সুড়ঙ্গে।সিল্কিয়ারার সুড়ঙ্গে জল ছিল না।কিন্তু, তেলঙ্গানার সুড়ঙ্গে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে জল এবং কাদা।জল পাম্প করে বার করা হচ্ছে, আবার জলে ভরে যাচ্ছে সুড়ঙ্গ।ফলে এক পা এগিয়েও আবার পিছিয়ে আসতে হচ্ছে।এক উদ্ধারকারীর কথায়, সিল্কিয়ারার সুড়ঙ্গে শ্রমিকদের গতিবিধি জানা যাচ্ছিল।কিন্তু এখানে পুরোপুরি নিস্তব্ধতা।ফলে শ্রমিকদের অবস্থান কোথায়, কী অবস্থায় রয়েছেন, তা বুঝে ওঠা সম্ভব হচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *