দিন দর্পণ, নদিয়াঃ মঙ্গলবার নদিয়ার নাকাশিপাড়ার পাতপুকুর গ্রামে অনুষ্ঠান ঘিরে বাসিন্দাদের খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়।সেই অনুষ্ঠান ঘিরে গ্রামের মানুষদের খিচুড়ি খাওয়ানো হয়।মানুষজন সেই খিচুড়ি খান।মানুষের খিচুড়ি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সময় পর থেকে অনেকের অসুস্থ হওয়ার খবর আসে।অনেকরে বমি, পেট ব্যথা-সহ একাধিক উপসর্গ দেখা যায়।একের পর এক অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকে।অসুস্থদের যথা সম্ভব উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে দ্রুত শুরু হয় তাঁদের চিকিৎসা।অন্তত কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে।
অনেক গ্রামবাসীয় অসুস্থ হয়ে বাড়িতেও চিকিৎসাধীন বলে জানা যায়।তবে কী খিচুড়ি থেকেই এই পরিণতি? সে নিয়ে প্রশ্ন উঠছে।গ্রামের মধ্যে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা।এই ঘটনার খবর পেয়েই ওই গ্রামে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।তাঁরা এই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।নাকাশিপাড়ার পাতপুকুর গ্রামে পুলিশ এই এক সঙ্গে এতও মানুয়ের বিষক্রীয়ার ঘটনায় তদন্ত শুরু করেথে।গ্রামের অনুষ্ঠানের আয়োজকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এমন ঘটনায় গ্রামের বসিন্দারা সকলেই আতঙ্কিত।
