দিন দর্পণ, ধানবাদঃ মহাকুম্ভে যাওয়ার পথে ফের মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হল বাংলার ছয় পুণ্যার্থী। রাজ্যে আবারও ঘটল পথদুর্ঘটনা।শুক্রবার গভীর রাতে এক লড়ির সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির।এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে পশ্চিম মেদিনীপুর গড়বেতায় বাড়ি ৩ জনের।বাকি ৩ জন হুগলির গোঘাটের বাসিন্দা।আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরও ৩।নিহতদের নাম প্রণব সাহা (৪৫), শ্যামলী সাহা (৩২), পিয়ালি সাহা (৩০), শেখ রজন আলি (ড্রাইভার) (৪৭) সহ আরও দুই নাবালক ও নাবালিকা।আশঙ্কাজনক অবস্থায় ধানবাদের হাসপাতালে ভর্তি আরও ৩।
ঝাড়খণ্ডের ধানবাদের রায়গঞ্জ থানা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা।জানা গিয়েছে, শুক্রবার, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে হুগলির গোঘাটে শ্যালিকা পিয়ালী সাহার বাড়ি যায় সাহা দম্পতি।সেখান থেকে, সন্ধ্যে ৭টায় কামারপুকুর থেকে দুটো চার চাকা গাড়িতে চড়েন মোট ১৮ জন।রাত ২টো নাগাদ পশ্চিমবঙ্গ পেরিয়ে সবে ঝাড়খন্ডে ঢোকে গাড়ি।স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়ে থাকায় পুণ্যার্থীদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাতেই ধাক্কা মারে।গতি বেশি থাকায় গাড়িটি প্রায় দুমড়ে-মুছড়ে যায়।ওই গাড়িতে ছিলেন ৮ জন।ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের।তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।মৃতদের তিনজন থাকতেন হুগলির কামারপুকুরে।
শুধু একটি গাড়ি নয়, অন্য একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনায়।আসলে পুণ্যার্থীদের গাড়ির পিছনে ছিল আরও একটি গাড়ি। লরির পিছনে পুণ্যার্থীদের গাড়ি ধাক্কা মারার পর অন্য গাড়িটি তার পিছনে ধাক্কা মারে।তাতেই ওই গাড়ির সকলে গুরুতর আহত হন।পরের গাড়িতে ছয়জন ছিলেন বলে জানা গেছে।স্থানীয় হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া সকলকেই উদ্ধার করে আনা হয়েছিল, তবে চারজনের মৃত্যু ঘটেছিল আগেই।বাকিদের চিকিৎসা শুরু হয়েছে।ইতিমধ্যে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও ধোঁয়াশায়।রাত ১টার দিকে এই ঘটনা ঘটায় অনুমান করা হচ্ছে, কোনও কারণে হয়তো গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন।বা, গাড়ির গতি অতিরিক্ত বেশি ছিল বলে নিয়ন্ত্রণ হারান তিনি।কদিন আগেই বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন গাড়ি করে মহামুম্ভে পুণ্যস্নানের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন।সেই ঘটনায় দু’জনের মৃত্যু হয়।এর আগে পুণ্যস্নান সেরে কুম্ভ থেকে বাংলায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল পুণ্যার্থীদের গাড়ি।
