দিন দর্পণ, কলকাতাঃ লেনেক্সিস ফুডওয়ার্কের অধীন ভারতের বৃহত্তম চাইনিজ কিউএসআর চেন চাইনিজ ওক কলকাতায় গত কয়েক মাসে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে।যা দিয়ে এই শহরের ইন্দো-চাইনিজ স্বাদের জন্যে গভীর ভালবাসা আরও একবার প্রমাণিত হয়েছে।বাজারে জোরালো এবং ক্রমবর্ধমান উপস্থিতির সুবাদে এই ব্র্যান্ড এখন এই অঞ্চলে সুস্থায়ী সম্প্রসারণের জন্যে তৈরি হচ্ছে।নিউটাউন, চিনার পার্ক, পার্ক স্ট্রিট ও মেট্রোপলিস মলের মত প্রধান এলাকায় সফলভাবে আউটলেট প্রতিষ্ঠা করার পর চাইনিজ ওক কলকাতায় এবং তার বাইরে নিজেদের পদচিহ্ন ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।এইভাবে তারা পূর্ব ভারত জুড়ে আরও বেশি খাদ্যরসিকের কাছে নিজেদের স্বাদ পৌঁছে দিতে চায়।
৩৫+ শহরের ২২০+ জায়গায় জোরালো উপস্থিতি সহ চাইনিজ ওক আক্রমণাত্মকভাবে নিজেদের পদচিহ্ন বাড়াচ্ছে।তাদের লক্ষ্য মার্চ ২০২৫-এর মধ্যে ব্যবসাকে ৬৫০ কোটি টাকার মাত্রায় নিয়ে যাওয়া।২০২৬ আর্থিক বর্ষের মধ্যে ১০০০ কোটি টাকার লক্ষ্যে পৌঁছনোর উচ্চাকাঙ্ক্ষাও রয়েছে।পূর্ব ভারতে সম্প্রসারণ কোম্পানির বৃহত্তর দীর্ঘমেয়াদি লক্ষ্যের অংশ।লক্ষ্যটি হল ২০২৫ আর্থিক বর্ষের মধ্যে ২০টি শহরে ১০০ নতুন রেস্তোরাঁ খোলা এবং তিন বছরের মধ্যে ৫০০+ লোকেশনে পৌঁছে যাওয়া, কৌশলগতভাবে টিয়ার ২ ও টিয়ার ৩ বাজারের উপর জোর দিয়ে। কোম্পানি আগামী এক বছরে এই অঞ্চলে ২৫+ আউটলেট খোলার পরিকল্পনা নিয়েছে।
আয়ুশ মধুসূদন আগরওয়াল, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ লেনেক্সিস ফুডওয়ার্কস, বললেন “কলকাতা আমাদের জন্যে অন্যতম প্রধান বাজার আর গত কয়েক মাসে চাইনিজ ওক যে প্রতিক্রিয়া পেয়েছে তা এই শহরের বিপুল সম্ভাবনায় আমাদের বিশ্বাস আরও জোরদার করেছে।শক্তিশালী এবং ক্রমবর্ধমান উপস্থিতির সুবাদে আমরা এখন মন দিচ্ছি কলকাতায় ব্যবসাকে আরও বড় করা এবং পূর্ব ভারত জুড়ে আরও ছড়িয়ে পড়ার উপরে। আমাদের লক্ষ্য এই অঞ্চলে নতুন আউটলেট খুলে একটা জবরদস্ত নেটওয়ার্ক গড়ে তোলা, আমাদের সরবরাহ শৃঙ্খল আরও উন্নত করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।এই যাত্রায় আমরা উচ্চমানের, সাধ্যমত দামে ইন্দো-চাইনিজ খাবার জোগানোর প্রতি দায়বদ্ধ থাকব।একইসঙ্গে ভারতের সবচেয়ে বৈচিত্র্যময় খাবারের বাজারে আমরা আমাদের পদচিহ্ন জোরদার করব।”
এই সম্প্রসারণ উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে, কারণ প্রত্যেকটি নতুন আউটলেটে রান্নাঘরের কাজকর্ম, গ্রাহক পরিষেবা, লজিস্টিক্স ও সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনায় প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ কাজ তৈরি হবে।লেনেক্সিস ফুডওয়ার্কস স্থানীয় বিক্রেতা ও সরবরাহকারীদের সঙ্গেও হাত মিলিয়ে কাজ করবে যাতে খাবারের জন্যে তাজা কাঁচামাল আনতে মৌলিকত্ব এবং দক্ষতা নিশ্চিত করা যায়।এর ফলে সুস্থায়ী বৃদ্ধির প্রতি তাদের দায়বদ্ধতা আরও জোরদার হবে।
