বিহারে মাধ্যমিকের উত্তরপত্র না দেখানোয় গুলি করে খুন ছাত্রের


দিন দর্পণ, পাটনাঃ মাধ্যমিক পরীক্ষায় খাতা না দেখানোয় একেবারে গুলি করে খুনের চেষ্টা সহপাঠীর।গত ১৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে বিহারের মাধ্যমিক পরীক্ষা।এই পরীক্ষা চলবে ২৫ তারিখ পর্যন্ত।অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষার্থীদের।পরীক্ষার চলাকলীন উত্তরপত্র দেখতে চায় এক পরীক্ষার্থী।কিন্তু, এক ছাত্র সাফ জানিয়ে দেয়, উত্তরপত্র দেখাবে না।তার পালটা সুর চড়ায় অন্য একদল ছাত্র।তবে পরীক্ষাকেন্দ্রে আর অশান্তি হয়নি দুপক্ষের মধ্যে।বুধবার অশান্তি মিটে গেলেও ক্ষোভে ফুঁসছিল অভিযুক্ত ছাত্র।

পরের দিন পরীক্ষা শেষে ২০-২৫ জন পরীক্ষার্থী হেঁটেই বাড়ি ফিরছিল।সেই সময় রাস্তার মধ্যে আচমকা দলবল নিয়ে হাজির হয় অভিযুক্ত ছাত্র।যে ছাত্র উত্তরপত্র দেখায়নি তাকে লক্ষ্য করে গুলি চালায়।গুলি লাগে দুই ছাত্রের গায়ে।সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা শুরু হয়।আপাতত হাসপাতালে চিকিৎসাধীন দশম শ্রেণির ওই পড়ুয়া।

চিকিৎসকরা জানান, আহত ছাত্রদের একজনের পিঠে গুলি লাগে।চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।অন্য ছাত্রের হাতে গুলি লেগেছিল।তার আপাতত চিকিৎসা চলছে হাসপাতালে।আহত দুই ছাত্রের বয়স ১৫ এবং ১৭ বছর।এই চাঞ্চল্যকর  হত্যাকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।পুলিশ সূত্রে খবর, গুলি চালানো ছাত্রকে আপাতত গ্রেপ্তার করা হয়েছে।জীজ্ঞাসাবাদ চলছে অভিযুক্তকে।নাবালক ওই পড়ুয়াকে পুলিশ জেরা চালিয়ে যাচ্ছে।কিন্তু এক স্কুলপড়ুয়ার হাতে কী করে বন্দুক এল?তা নিয়ে প্রশ্ন উঠছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *