বীরভূমে ট্যাংরার ঘটনার প্রতিছবি


দিন দর্পণ, বীরভূমঃ ট্যাংরার পর এবার বীরভূমে একই ঘটনা।একই পরিবারের ৩ সদস্যের দেহ উদ্ধার।বীরভূমের মহম্মদ বাজার এলাকায় শুক্রবার সকালে এক আদিবাসী বাড়ি থেকে উদ্ধার দেহ।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে মৃতদেহ পড়ে আছে, তাদের সকলের মাথায় আঘাতের চিহ্ন।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান খুন করা হয়েছে তিনজনকে।

কে বা কারা খুন করেছে সেটা এখনও জানা সম্ভব হয়নি।বীরভূমের মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া।ওই বাড়িতেই থাকতেন লক্ষ্মী মাড্ডি (২৫)।দুই সন্তান রূপালি (১০) ও অভিজিৎ (৮)কে নিয়ে থাকতেন তিনি।তাঁর স্বামী লাল্টু কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন।শুক্রবার সকালে প্রতিবেশীরা দেখেন ভয়ংকর দৃশ্য।ঘরের খাটিয়ার উপর পড়ে লক্ষ্মী ও রূপালির কম্বল জড়ানো দেহ।খাটিয়ার নীচে পড়েছিল অভিজিতের দেহ।তিনজনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন।এই দৃশ্য দেখেই স্থানীয়রা খবর দেয় থানায়।ঘটনাস্থলে পুলিশ গিয়েই ঘটনা দেখেন।স্থানীয়দের দাবি, তিনজনকে খুনই করা হয়েছে।এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের গ্রেপ্তার করতে হবে।এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।নাহলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না।

পুলিশ সুপার স্থানীয়দের বলেন, আগে দেহ উদ্ধার হোক।তারপরই তদন্ত শুরু হবে।অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে।কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা।কিন্তু ঠিক কীভাবে মৃত্যু, কেন এই ঘটনা, নেপথ্যে কে,কিন্তু কেন, তা এখনও ধোঁয়াশা।ইতিমধ্যেই মৃতের স্বামীকেও খবর দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *