সাঁতরাগাছি, শালিমার রুটে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন


দিন দর্পণ, হাওড়াঃ কোথাও সংষ্করণের কাজ আবার কোথাও লাইন ইন্টারলকিংয়ের কাজ।ট্রেন বাতিলের খবরের নিস্তারই নেই যেন।এতদিন শুধুমাত্র লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনের বাতিলের কথাই শোনা যেত।এবার লোকাল, প্যাসেঞ্জারের পাশাপাশি বাতিল করা হলো বেশ কিছু দূরপাল্লার ট্রেন।১৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার থেকে বন্ধ একাধিক ট্রেন।

রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেল লাইনের নানাবিধ কাজের কারণে আজ মঙ্গলবার থেকে দক্ষিণ পূর্ব শাখার সাঁতরাগাছি এবং শালিমার রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।সূত্রের খবর, আগামী কয়েক মাস ধরেই এই লাইনে ট্রেন বাতিলের ঘটনা ঘটতে পারে।যার জেরে ভোগান্তি হতে পারে যাত্রীদের।মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস।একইভাবে ১৯ তারিখ বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, ২১ তারিখ সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস, সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেস এবং ২৩ তারিখ চেন্নাই-সাঁতরাগাছি ও আজমের-সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।রেলের তরফে জানানো হয়েছে, আরও ভাল পরিষেবা এবং আরও বেশি করে যাত্রী সুরক্ষার স্বার্থেই এই ৬টি ট্রেন বাতিল করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *