আগামী দুদিন হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন


দিন দর্পণ, হাওড়াঃ আরও একবার বাতিল একাধিক লোকাল ট্রেন।আগামী দুদিনে হাওড়া শাখা থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে।যাত্রীদেরকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে বলেই অনুমান।পূর্বরেল থেকে জানানো হয়েছে  হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায় বাতিল থাকবে ট্রেন গুলি।রেল সূত্রে খবর, দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে।সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার বাতিল থাকছে:-

হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯,৩৭৩৫১

তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪

রবিবার ডাউন লাইনে বাতিল থাকছে:-

তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮

তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬

গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২

গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০

আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০

হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮

রবিবার আপ লাইনে বাতিল থাকছে:-

হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩

হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭

শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫

হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯

হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭

দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে।সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-হরিপাল-গোঘাটের মধ্যে যাতায়াতকারী ২৯টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

কিছুদিন আগেই প্রায় একমাস জুড়ে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চলাচল বিপর্যস্ত ছিল।বেনারস রোডের উপর নতুন সেতু তৈরির কাজ চলছিল হাওড়া ও লিলুয়ার মাঝে।এর ফলে একাধিক ট্রেন চলাচল বন্ধ করা হয়।ফের আরামবাগ সেকশনে কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ থাকার বিজ্ঞপ্তি জারি করা হল।যদিও হাওড়া ডিভিশনের আধিকারিকরা জানিয়েছেন, শনি-রবিবার যাত্রী সংখ্যার চাপ অত্যন্ত কম থাকে।সেই জন্যেই এই দিনগুলো বাছাই করা হয়।তবে যাত্রীদের বক্তব্য প্রায় প্রতি সপ্তাহেই সংষ্কারের নামে ভোগান্তি বাড়ছে নিত্য যাত্রীদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *