২০২৬ এর নির্বাচনের আগে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ


দিন দর্পণ, কলকাতাঃ ২০২৬ সালের নির্বাচনের আগে তৃণমূল সরকারের পূর্ণাঙ্গ বাজেট।২০২৫ সালের বাজেটে পথশ্রী প্রকল্পে ৩৭ হাজার বরাদ্দ আরও দেড় হাজার কোটি টাকা।ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার।দু বছরের মধ্যে কার্যকর হবে ঘাটাল মাস্টার প্ল্যান।নয়া প্রকল্প নদী বন্ধন প্রকল্পে নদী ভাঙন রুখতে বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি।রাজ্যের সরকারি কর্মীদের  ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব বাজেটে।পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নয়া বর্ধিত মহার্ঘ ভাতা।এর ফলে মোট ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা।বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ বাড়াল রাজ্য সরকার।১৪ হাজার কোটি আগেই ছিল।ফলে বরাদ্দ  বৃদ্ধির ফলে প্রকল্পে বরাদ্দ বেড়ে হল প্রায় ২৩ হাজার কোটি টাকা।

আগামী আর্থিক বছরে আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করা হবে।এমনকী, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ৭০ হাজার স্মার্টফোন।বরাদ্দ ২০০ কোটি টাকা। ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ। আরও সাড়ে তিনশো সুফল বাংলা স্টল।বরাদ্দ ২০০ কোটি টাকা।আরও একবছর চা শিল্পে করছাড়।উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৬ হাজার ৫৯৩ কোটি ৫৮ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন চন্দ্রিমা।স্কুলশিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে ৪১,১৫৩.৭৯ কোটি টাকা।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জন্য ২১ হাজার কোটির বেশি বরাদ্দ। নদীবন্ধন নামে নতুন প্রকল্পে বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করা হবে। ২০০ কোটি টাকা বরাদ্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার মাধ্যমে বাজেট ভাষণ শেষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *