দিন দর্পণ, দক্ষিণ ২৪ পরগণাঃ লোকালয়ে ফের বাঘের হানা,আর এবারে খোদ বনকর্মীর মাথায় হিংস্র দাঁতের কামড়।বনকর্মীকে জ্যান্ত গিলে খাওয়ার চেষ্টা করল রয়্যাল বেঙ্গলে টাইগার।দিনের আলোয়û বাঘে-মানুষের মরণাপন লড়াইয়ে কাঁপছে মৈপীঠ।বাঘটির চোখে মুখে হিংস্রতা, প্রচন্ড ক্ষিপ্রতায় ধারালো দাঁতের কামড় বসায় বনকর্মীর মাথায়।লোমহর্ষক ও গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা, জ্যান্ত মানুষের মাথা নাকি বাঘের মুখের ভিতর।
স্থানীয় সূত্রে খবর,গতকাল রবিবার রাত থেকেই কিশোরী মোহনপুর গ্রামে রয়্যাল বেঙ্গলের আনাগোনা শুরু হয়।পায়ের ছাপ অনুসরণ করে বাঘ ধরতে জাল পাতেন বনকর্মীরা।সোমবার জঙ্গলে অনুসন্ধান চালানোর সময় ঘটে যায় সেই লোমহর্ষক ঘটনা।আচমকাই স্থানীয় গ্রামের সর্ষের ক্ষেত থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার।চোখের সামনেই ঝাঁপিয়ে পড়ে এক বন কর্মীর গায়ের উপর।চোখে মুখে হিংস্রতা প্রচন্ড ক্ষিপ্রতায় ধারালো দাঁতের কামড় বসায় বনকর্মীর মাথায়।বারংবার মাথায় লাঠির আঘাত খেয়েও ছাড়লো না কামড়।রক্তাক্ত অবস্থায় কোনক্রমে উদ্ধার করা হয় গুরুতর জখম ঐ বনকর্মীকে।বর্তমানে কুলতলী ব্লক গ্রামীণ হাসপাতাল চিকিৎসাধীন ঐ বনকর্মী।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডেই চলছে জীবন-মরণের টানাটানি।
মাত্র মাসখানেক আগেই বারংবার কুলতলির কিশোরী মোহনপুর গ্রামে হানা দিয়েছিল রয়েল বেঙ্গল।কখনো ধরা পড়েছে জালে আবার কখনো পালিয়েছে লোকালয় ছেড়ে।তবে এবার খোদ বনকর্মীর মাথায় হিংস্র দাঁতের কামড়।খোলা মাঠে বাঘ চলে আসা এবং বনকর্মীকে মাথায় কামড়ে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।গোটা ঘটনায় ভয়ে কার্যত সিঁটিয়ে গিয়েছেন কিশোরীমোহনপুরের গ্রামবাসীরা।
