ধর্মীয় ও পর্যটন স্থানে ভিক্ষা করা নিষিদ্ধ ভোপালে


দিন দর্পণ, ভোপালঃ ভিক্ষুকমুক্ত শহর বানাতে বড়ো পদক্ষেপ ভোপালের জেলা শাসক কৌশলেন্দ্র বিক্রম সিংহ।ভিড় এলাকা, ট্র্যাফিক সিগন্যাল, ক্রসিং, ধর্মীয় এবং পর্যটন স্থানে ভিক্ষা করা যাবে না।এই উদ্দেশ্যে তিনি একটি নির্দেশিকা জারি করেছেন।ভারতীয় নগারিক সুরক্ষা সংহিতা(বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ নম্বর ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক।ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁরা এই নির্দেশ অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে বিএনএসএস-এর ২২৩ ধারা অনুযায়ী আইনি পদক্ষেপ করা হবে।

এই নির্দেশিকায় স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে, ভিড় এলাকা, ট্র্যাফিক সিগন্যাল, ক্রসিং, ধর্মীয় এবং পর্যটন স্থানে একা বা দলবেঁধে ভিক্ষা করা যাবে না।সরকারি এই নির্দেশ অমান্য করে অনেকে এই কাজ করে চলেছেন।যার কারণে মানুষকে ট্র্যাফিক সংক্রান্ত নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।তা ছাড়া ট্র্যাফিক সিগন্যাল বা ক্রসিংয়ে ভিক্ষার কারণে দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ছে।এমনকী, শহরের বাইরে থেকে, অন্যান্য রাজ্য থেকেও ভিক্ষা করতে অনেকে আসছেন।যাঁদের মধ্যে কারও কারও আবার অপরাধের রেকর্ড রয়েছে।ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে,ভিক্ষুকদের অনেকেই আবার মাদক পাচার এবং অন্যান্য অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।ভিক্ষার আড়ালে এই ধরনের কাজ চলছে।সমস্ত দিক খতিয়ে দেখে নিরাপত্তার স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *