বাজেটে প্রথম মহিলা উদ্যোগপতিদের বড়ো লোনের ঘোষণা


দিন দর্পণ, নয়াদিল্লিঃ শনিবার সংসদে অর্থমন্ত্রী হিসাবে অষ্টম বার বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন।এই বাজেটে মহিলাদের জন্য বিশেষ বিশেষ প্রকল্প এবং সুযোগসুবিধা আনছেন কেন্দ্রীয় সরকার।কিন্তু, তা বাস্তবে নারীদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার দিকেই জোর দেওয়া হয়েছে।মহিলা উদ্যোগপতিদের আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।২০২৪-২৫ সালের বাজেটে মহিলা ও নাবালিকা কন্যা উন্নয়নে নির্মলা ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিলেন।যদিও দেশের জনসংখ্যার ৪৮ শতাংশ মহিলা হলেও গড় জাতীয় উৎপাদনের মাত্র ১৮ শতাংশ ভাগীদারি রয়েছে নারীশক্তির।যা অন্যান্য উন্নত দেশের তুলনায় প্রায় কিছুই নয়।একটি সমীক্ষায় প্রকাশ, চাকরি ক্ষেত্রে এই লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে জিডিপিতে ৩০ শতাংশ বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে।

কিন্তু, ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে নতুন ঘটনা এই যে, প্রথমবার যে নারীরা উদ্যোগপতি হিসাবে আসছেন তাঁদের সহযোগিতার কথা ঘোষণা করেছে কেন্দ্র।অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, প্রথম উদ্যোগপতি পাঁচ লক্ষ তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন।দেশ বর্তমানে বেকারি সংক্রান্ত সমস্যা খুবই প্রবল।অর্থনীতি বিশেষজ্ঞদের বিশ্বাস যে সরকারকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে নতুন নতুন নীতি গ্রহণের মাধ্যমে চাকরি সৃষ্টি করা যায়।মহিলাদের ক্ষেত্রে এই বাজেট খুবই উল্লেখযোগ্য।আজকের বাজেটে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলাদের জন্য যে ঘোষণা করা হল, তা বেকারি সমস্যা হোক বা নতুন কর্মসংস্থানের প্রসার, দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেই মত পর্যবেক্ষকদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *