এবার মেট্রো অ্যাপের মাধ্যমেই জানা যাবে পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য


দিন দর্পণ, কলকাতাঃ এবার থেকে মেট্রো রাইড অ্যাপের মাধ্যমে মেট্রোর যাবতীয় তথ্য পরিষেবা জানা যাবে।আগেই কিউআরকোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করেছিল রেল কর্তৃপক্ষ।নয়া নিয়মে রুট পরিবর্তন সহ যাবতীয় তথ্য সরাসরি জানতে পারা যাবে ওই অ্যাপের মাধ্যমে।প্রজাতন্ত্র দিবসে এই অ্যাপের নতুন সুবিধার উদ্বোধন করেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।আর এই খবর প্রকাশ্যে আসার পরই অনেকে অ্যাপের নয়া নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করছেন।  

এত দিন স্টেশনের বুকিং কাউন্টারের ভিড় এড়াতেই বাড়িতে বসে অনলাইন রিচার্জের মাধ্যমে যাত্রীদের উৎসাহিত করতে ওই অ্যাপ ব্যবহারের পক্ষে প্রচার চালাতেন মেট্রো কর্তৃপক্ষ।পরে অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি টিকিট কাটার ব্যবস্থাও চালু করেন তাঁরা।কিন্তু এবার নতুন ব্যবস্থায় পরিষেবা চালু আছে কিনা, শহরের নানা মেট্রোপথে ট্রেনের সময়ের ব্যবধান, বিশেষ পরিষেবা শুরুর খবর, বিপত্তির কারণে পরিষেবা ব্যাহত কিনা, যাবতীয় আপডেট মিলবে এই অ্যাপের মাধ্যমে মিলবে বলে জানাচ্ছেন মেট্রোর কর্তারা।সফরের পরিকল্পনা করার ক্ষেত্রে এই তথ্য বিশেষ ভাবে কার্যকর হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।নতুন এই সুবিধা চালু হওয়ার ফলে যাত্রীদের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আগ্রহ বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *