উদ্ধোধন হল ৪৮তম কলকাতা আর্ন্তজাতিক বইমেলা


দিন দর্পণ, কলকাতাঃ ২৮শে জানুয়ারি ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে।এই বারের বই মেলার থিম থাকছে দেশ জার্মানি, তাই রিলকে, ব্রেখট, কাফকা, হের্তা মুলার, টমাস মান প্রমুখের নামে বিভিন্ন রাস্তার নামকরণ হচ্ছে।বইমেলার ইতিহাসে প্রথমবার মজাদার এক বাঙা!ল পোশাকের হাঁস দম্পতির আদলে ম্যাসকট তৈরি হয়েছে।বাঙালির বারো মাসে তের পার্বণের মতোই একটা উৎসব নিঃসন্দেহে এই বইমেলা।মানুষ যতই মোবাইলের ব্যবহার করুক তাও বইয়ের প্রতি আবেগ, ভালোবাসার কোন কমতি নেই।বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮শে জানুয়ারি বিকেল ৪টের সময় বইমেলার উদ্বোধন করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত সহ বিশিষ্টজনেরা।এবারের বইমেলা সর্বাধিক প্রকাশক থাকছে।হাজারের বেশি প্রকাশক থাকছে।

জার্মানি ছাড়াও ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালা, ল্যাটিন আমেরিকার দেশগুলো।ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা।প্রধান গেট থাকছে সলিল চৌধুরী, ঋত্বিক ঘটকের নামে।জার্মান স্থাপত্যের অনুকরণে দুটো গেট।জীবনানন্দ, নজরুল গেট থাকছে।বরিষ্ট নাগরিক দিবস পালন করা হবে।মেলায় সরণির নামকরণ বিশিষ্ট জার্মান ব্যক্তিত্বদের নামে।সোমবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দুই কর্তা, সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় একটি অ্যাপের কথা জানিয়েছেন।আইকেবিএফ নামের অ্যাপটি ডাউনলোড করলে তাতেই বইমেলার ভিতরের যে কোনও স্টলে যাওয়ার টানা দিক নির্দেশ থাকবে বলে জানান তাঁরা।এমনিতে বইমেলার ম্যাপ ধরে স্টল নম্বর লক্ষ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোই দস্তুর।তবে নতুন অ্যাপটির নির্মাতারা জানান, এই অ্যাপে বাড়িতে বসেই নিকটবর্তী গেটের নির্দেশ থেকে নির্দিষ্ট স্টলে পৌঁছনোর ধারাবিবরণী শোনা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *