দিন দর্পণ, ২৮জানুয়ারিঃ মহাকুম্ভ উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে কুম্ভমেলা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল।উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে প্রয়াগরাজে পুণ্যার্থীদের যাওয়ার জন্য কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেন চলছে।শনিবার সেই ট্রেনে হামলা চালানোর অভিযোগ উঠল একদল যাত্রীর বিরুদ্ধে।
প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যার্থীদের পৌঁছে দিতে দেশের সব প্রান্ত থেকে কুম্ভমেলা স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল।তেমনই উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে প্রয়াগরাজ অবধি চালানো হচ্ছে বেশ কয়েকটি বিশেষ ট্রেন।তেমন একটি ট্রেনেই হামলা হয়েছে।ঝাঁসি থেকে সময় মতোই পুণ্যার্থীদের নিয়ে যাত্রা করেছিল মহাকুম্ভ স্পেশাল ট্রেনটি।রাত ২টো নাগাদ হরপালপুর স্টেশনে পৌঁছতেই সেটিকে লক্ষ্য করে একের পর এক ইট, পাথর উড়ে আসে বলে অভিযোগ।পাথরের আঘাতে বেশ কয়েকটি কামরার জানলার কাঁচ এবং দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল পুলিশ সূত্রের দাবি।
জানা গিয়েছে, হরলপুর স্টেশনে বিপুল সংখ্যায় পুণ্যার্থী অপেক্ষা করছিলেন।ঝাঁসি থেকে দু’ঘণ্টা সময় লাগে এই স্টেশনে পৌঁছতে।ট্রেন স্টেশনে ঢোকার পর অপেক্ষারত যাত্রীরা উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন।তাঁদের অভিযোগ, ট্রেনের সব ক’টি কামরার দরজা ভিতর থেকে বন্ধ ছিল।বিপুল সংখ্যক পুণ্যার্থী দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ট্রেনে উঠতে না পেরে উত্তেজিত হয়ে পড়েন।বিক্ষুব্ধ যাত্রীরাই রাগে ইট, পাথর ছুড়তে শুরু করেন ট্রেনে। এমনকী লাঠি নিয়েও হামলা চালান তাঁরা।এর ফলে ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।মহিলা ও শিশুরা কান্নাকাটি শুরু করে।যদিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরপিএফ।
বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তাঁর কথায়, যাত্রীদের কাছে অনুরোধ, আপনারা এ ধরনের ঘটনা থেকে বিরত থাকুন।কুম্ভমেলায় যাওয়ার জন্য আমরা স্পেশ্যাল ট্রেন চালাচ্ছি।পুণ্যার্থীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা।
