মহাকুম্ভের শাহি স্নানের জন্য বিমান ভাড়া ৫০,০০০


দিন দর্পণ,২৭জানুয়ারিঃ মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের ভিড় বাড়ছে।শীতের মধ্যেও শাহি স্নানের জন্য মানুষের মধ্যে উত্তেজনা চরমে।গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী তিন নদীর সঙ্গমে ডুব দিতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসছেন প্রয়াগরাজে।সামনেই রয়েছে‘মৌনী অমাবস্যা’।উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি ওই দিন প্রচুর মানুষের ভিড় হবে।কিন্তু অনেক পুণ্যার্থী বিমানে চেপে প্রয়াগরাজ আসার পরিকল্পনা করেছেন।উড়ান সংস্থাগুলির বিমান ভাড়া এক লাফে অনেকটাই বৃদ্ধি করেছে।যা নিয়ে নড়েচড়ে বসেছে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

উত্তর প্রদেশের প্রশাসনের দাবি ১২ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে এসেছেন।গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা।২৯ জানুয়ারি‘মৌনী অমাবস্যা’।তাই ভিড়ও বেশি হবে বলে ধারণা।‘স্কাইস্ক্যানার’ নামে একটি ট্র্যাভেল পোর্টালের তথ্য অনুযায়ী, দিল্লি-প্রয়াগরাজ বিমানের ভাড়া দ্রুত বেড়েছে।সোমবার সকাল পর্যন্তও এই রুটের এক পিঠের বিমানভাড়া ছিল ২১ হাজারের বেশি। মুম্বই থেকে প্রয়াগরাজের বিমানের টিকিটের দাম ২২ হাজার থেকে ৬০ হাজার।বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজ আগত বিমান যাত্রীদের গুনতে হবে ২৬ হাজার থেকে ৪৮ হাজার টাকা।

শুধু মহাকুম্ভেই নয়, যেকোন উৎসবের মরসুমে যে কোনও সময়ই বিমান ভাড়া এমনই হু হু করে বাড়তে থাকে।যা যাত্রীদের সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।মহাকুম্ভের বিমানভাড়া বৃদ্ধি নিয়ে পদক্ষেপ করল ডিজিসিএ।দেশের সমস্ত বিমান সংস্থাকে ভাড়া নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে তারা।চাহিদা মেটাতে প্রয়াগরাজে বিমানসংখ্যা বৃদ্ধি করার অনুমোদনও দিয়েছে ডিজিসিএ।জানুয়ারিতে ৮১টি অতিরিক্ত বিমান চলছে প্রয়াগরাজে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *