পুলিশ ফায়ার ট্রেনিং-এর ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র থেকে বিপত্তি


দিন দর্পণ, কলকাতাঃ শুক্রবার আড়বেলিয়া ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া, স্বরূপনগর ও বাদুড়িয়া থানার ফায়ারিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।সেখানে কাঁদানে গ্যাসের সেল ফাটানো, বন্দুক চালানো, বোমা নিষ্ক্রিয়করণ-সহ একাধিক প্রশিক্ষণ দেওয়া হয় জুনিয়র পুলিশ কর্মীদের।তবে ট্রেনিংয়ের পর বেশ কিছু আগ্নেয়াস্ত্র সেখানেই পড়েছিল।পুলিশ ট্রেনিং শেষ হওয়ার পরে সেই মাঠে খেলতে যায় দশ বছরের এক ছাত্র।পড়ে থাকা একটি বস্তু সে তার বন্ধু বছর পনেরোর সাহেব গাজির কাছে নিয়ে যায়।জিনিসটি কী তা দেখার সময়ই বিস্ফোরণ ঘটে।ঘটনায় আহত হয় দুজন।বিকট শধ শুনে ছুটে আসেন স্থানীয়রা।গ্রামবাসীরা আহত অবস্থায় দুজনকে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়।একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাদুড়িয়ায়।

ঘটনার পর একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।পুলিশ ট্রেনিং-এর পর পুলিশ কী করে ওই দাহ্য আগ্নেয়াস্ত্র মাঠে ফেলে গেল? ফেলে দেওয়া সেল এত সহজে ফাটল কী করে, সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠছে।পুলিশের গাফিলতির বিষয়টি নিয়েও সরব স্থানীয়রা।শনিবার সকালেও একাধিক বস্তু পড়ে থাকতে দেখা যায়ওই মাঠে।প্রায় শতাধিক পুলিশকর্মী সেই জায়গা থেকে জিনিসপত্র পরিষ্কার করেন।আর কোনও বিস্ফোরক আছে কি না, তা ভালো করে খতিয়ে দেখেন তাঁরা।ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *