দিন দর্পণ, কলকাতাঃ শুক্রবার থেকে নবম পর্যায়ে চালু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প।শুক্রবার ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প।পশ্চিমবঙ্গ সরকারের সফলতম ও সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা প্রদানকারী অনন্য উদ্যোগ।এখনো পর্যন্ত এই ক্যাম্প থেকে ৮।৮২ কোটি মানুষ পরিষেবা পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্দ্যোগে ৩৭টি পরিষেবা নিয়ে পুনরায় শুরু হয়েছে।১লা ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই ক্যাম্প।দুয়ারে সরকারের শিবির থেকে এই ৩৭টি প্রকল্পের আবেদন পত্রগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।ক্যাম্প থেকে প্রাপ্ত আবেদনপত্র ছাড়া কোনও আবেদন পত্র জমা নেওয়া হবে না বলেও পরিষ্কার ভাবে জানানো হয়েছে।আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই আবেদন পত্র গুলির প্রক্রিয়াকরণও শুরু করা হবে।আপনার নিকটবর্তী ক্যাম্প কোথায় এবং কবে হবে জানতে ds.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।
এই ৩৭ টি প্রকল্প গুলি হল- ১)খাদ্য সাথী, ২)স্বাস্থ্য সাথী, ৩)প্রতিবন্ধকতার শংসাপত্র, ৪)এসসি আর এসটি সার্টিফিকেট, ৫)তপশিলি বন্ধু, ৬)মেধাশ্রী, ৭)শিক্ষাশ্রী, ৮)জয় জোহার ৯)কন্যাশ্রী, ১০)রূপশ্রী, ১১)মানবিক,১২)লক্ষীর ভান্ডার, ১৩)বিধবা ভাতা, ১৪)বার্ধক্য ভাতা, ১৫)কষৃক বন্ধু, ১৬)কিষাণ ক্রেডিট কার্ড(কৃষি), ১৭)কিষাণ ক্রেডিট কার্ড(প্রাণী সম্পদ উন্নয়ন), ১৮)কৃষি পরিকাঠামো তহবিল, ১৯)বাংলা কৃষি সেচ যোজনা, ২০)কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহয়তা, ২১)ঐক্যশ্রী, ২২)স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ২৩)ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত সহায়তা, ২৪)আধার সংক্রান্ত সহয়তা, ২৫)কৃষিজমির মিউটেশন, ২৬)পাট্টার জন্য আবেদন, ২৭)বিনামূল্যে সামাজিক সুরক্ষা,২৮)পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প নিবন্ধীকরণ, ২৯)মৎস্যজীবী নিবন্ধীকরণ,৩০) হস্তশিল্পী ও তাঁতেশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন ৩১)ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ৩২) ক্ষুদ্র, মাঝারি শিল্পোদ্যোগীদের উদ্যম র্পোটাল,৩৩)স্বনির্ভর গোষ্ঠীর ঋণ,৩৪)বকেয়া বিদ্যুৎ বিলের আংশিক মকুব,৩৫)বিদ্যুতের নতুন সংযোগ,৩৬)উদ্যাণজাত ফসল চাষের লক্ষ্যে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা।
