রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার


দিন দর্পণ, কলকাতাঃ আবারও একবার কলকাতায় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়।রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ উদ্ধার হয়েছে।বৃহস্পতিবার সকালে স্টেডিয়ামের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখা যায়। রোজ সকালে বহু মানুষ রবীন্দ্র সরোবরে হাঁটতে যান।তাঁদের মধ্যেই কেউ প্রথম কম্বলটি লক্ষ্য করেন।একটু কাছে যেতেই বুঝতে পারেন তার ভিতরে মৃতদেহ রয়েছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ।ঘটনাস্থলে এসে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ।দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।যুবকটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত যুবকটিকে মাঝেমধ্যেই রবীন্দ্র সরোবর এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।যুবকের বয়স ৩৫ বা কিছু বেশি হবে।কী কারণে যুবকটির মৃত্যু হল তাঁ জানার চেষ্টা করছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।স্টেডিয়ামের নীচের বারান্দায়, কম্বল চাপা দেওয়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখা গেছিল যুবককে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে।তবে সে ঘটনা স্টেডিয়ামের মধ্যেই ঘটেছে না অন্য কথাও তাকে খুন করে দেহ এখানে এনে ফেলে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয় পুলিশের কাছে।ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেছিল।তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তার দেহে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *