এবার টাওয়ার ছাড়াও মিলবে ফোন ও ইন্টারনেট পরিষেবা


দিন দর্পণ, কলকাতাঃ এবার টাওয়ার না থাকলেও ফোন করা যাবে, চলবে ইন্টারনেট পরিষেবা।নয়া সুযোগের মুখে রিল্যায়েন্স জিয়ো, বিএসএনএল(ভারত সঞ্চার নগর লিমিটেড) ও এয়্যারটেল গ্রাহকরা।এর কারণস্বরূপ এই তিনটি টেলিকম সংস্থা একই সাথে মিলিত হয়েছে ডিজিটাল ভারত নিধির হাত ধরে।আর সেজন্য কোনও এলাকায় যদি কোনও নির্দিষ্ট টেলিকম সংস্থার টাওয়ার নাও থাকে, তাহলে ‘ডিজিটাল ভারত নিধি’-র টাওয়ারের দরূণ ফোন করা সম্ভব হবে।৪জি ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবে গ্রাহকরা।

 পুরো বিষয়টার নেপথ্যে আছে ‘ইন্ট্রা সার্কেল রোমিং’(আইসিআর) পরিষেবা।‘সঞ্চার সাথী অ্যাপ’-র পাশাপাশি যে পরিষেবা সম্প্রতি চালু করেছে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দফতর।ওই পরিষেবার আওতায় একে অপরের পরিকাঠামো ‘ডিজিটাল ভারত নিধি’ ভুক্ত ব্যবহার করতে পারবে রিলায়েন্স জিয়ো, বিএসএনএল এবং এয়ারটেল।যে বিষয়টার সুবিধা পাবেন গ্রাহকরা।

এমন অনেক জায়গা রয়েছে যেখানে নির্দিষ্ট কোনও টেলিকম অপারেটরের নেটওয়ার্কের সমস্যা থাকে।ফলে  ব্যাপক সমস্যার সম্মুখীন হন গ্রাহকরা।এবার সেই অসুবিধা ঠেকাতে ‘ইন্ট্রা সার্কেল রোমিং’ (আইসিআর) পরিষেবার সুবাদে সেইসব জায়গায় নেটওয়ার্ক পাবেন তাঁরা।ফোন করতে পারবেন।ব্যবহার করতে পারবেন ইন্টারনেট।৫জি পরিষেবা না পাওয়া গেলেও ৪জি মিলবে।এখন কোনও কোনও ফোনে হাইস্পিড ৫জি পরিষেবা থাকলেও বেশিরভাগ মানুষই ৪জি পরিষেবা ব্যবহার করে থাকেন।ফলে কোনও অসুবিধা হবে না গ্রাহকদের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *